Deuteronomy 33:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে নিজের জন্য অগ্রিমাংশ নিরীক্ষণ করলো; কারণ সেখানে অধিপতির অধিকার রক্ষিত হল; আর সে লোকদের নেতৃবর্গের সঙ্গে আসলো; মাবুদের ধার্মিকতা সিদ্ধ করলো, ইসরাইল সম্বন্ধে তাঁর অনুশাসন সিদ্ধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে নিজের জন্য সব থেকে ভালো স্থান নিয়েছে; নেতার অংশ তার জন্য রাখা আছে। লোকদের প্রধানেরা যখন একত্র হয়, সে সদাপ্রভুর ধার্মিকতার ইচ্ছা পালন করেছে, এবং ইস্রায়েল সম্বন্ধে তার বিচার পালন করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপনার জন্য অগ্রিমাংশ নিরীক্ষণ করিল; কারণ তথায় অধিপতির অধিকার রক্ষিত হইল; আর সে লোকদের অধ্যক্ষগণের সঙ্গে আসিল; সদাপ্রভুর ধার্ম্মিকতা সিদ্ধ করিল, ইস্রায়েল সম্বন্ধে তাঁহার শাসন সিদ্ধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপনার জন্য অগ্রিমাংশ নিরীক্ষণ করিল; কারণ তথায় অধিপতির অধিকার রক্ষিত হইল; আর সে লোকদের অধ্যক্ষগণের সঙ্গে আসিল; সদাপ্রভুর ধার্মিকতা সিদ্ধ করিল, ইস্রায়েল সম্বন্ধে তাঁহার শাসন সিদ্ধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব জায়গার সেরা জায়গা সে বেছে নিয়েছে; নেতার যোগ্য পাওনা তার জন্য রাখা আছে। যুদ্ধে জড়ো হওয়া সর্দারদের মধ্যে সে-ই সদাপ্রভুর ন্যায়-ভরা হুকুম পালন করেছে, পালন করেছে ইস্রায়েলকে দেওয়া সদাপ্রভুর নিয়ম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব জায়গার সেরা জায়গা সে বেছে নিয়েছে; নেতার যোগ্য পাওনা তার জন্য রাখা আছে। যুদ্ধে জমায়েত হওয়া সর্দারদের মধ্যে সে-ই মাবুদের ন্যায়-ভরা হুকুম পালন করেছে, পালন করেছে ইসরাইলকে দেওয়া মাবুদের নিয়ম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের জন্য শ্রেষ্ঠাংশ বেছে নিয়েছে সে, নায়কের অধিকার তার জন্য নির্দিষ্ট হয়েছিল সেখানে। জননায়কদের সমাবেশে সে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য তাই করেছিল, পালন করেছিল ইসরায়েলীদের জন্য নির্দিষ্ট তাঁর অনুশাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে নিজের জন্য উত্তম অংশ মনোনীত করে রাজার মত নিজের অংশ নেয়| লোকদের নেতারা তার কাছে আসে| প্রভু যা ভাল বলেন সে তাই করে| সে ইস্রায়েলের লোকদের জন্য ন্যায় তাই করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের জন্য প্রথমাংশ প্রদান করল; কারণ সেখানে অধিপতির অধিকার রক্ষিত হল; আর সে লোকদের প্রধানদের সঙ্গে আসল; সদাপ্রভুর ধার্ম্মিকতা সম্পন্ন করল।”