Deuteronomy 33:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নপ্তালির বিষয়ে তিনি বললেন, নপ্তালি! তুমি তাঁর সন্তোষে তৃপ্ত, আর মাবুদের দোয়ায় পরিপূর্ণ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“নপ্তালির বিষয়ে তিনি বলেছিলেন: “নপ্তালি সদাপ্রভুর করুণায় তৃপ্ত আর তাঁর আশীর্বাদে পরিপূর্ণ; সে সমুদ্র ও দক্ষিণ অধিকার করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নপ্তালির বিষয়ে তিনি কহিলেন, নপ্তালি! তুমি অনুগ্রহে তৃপ্ত, আর সদাপ্রভুর আশীর্ব্বাদে পরিপূর্ণ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নপ্তালির বিষয়ে তিনি কহিলেন, নপ্তালি! তুমি অনুগ্রহে তৃপ্ত, আর সদাপ্রভুর আশীর্বাদে পরিপূর্ণ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নপ্তালি সম্বন্ধে তিনি বলেছিলেন, “নপ্তালি সদাপ্রভুর করুণায় পূর্ণ; তাঁরই আশীর্বাদে সে পূর্ণ হয়ে উঠেছে। তুমি তোমার সীমানার মধ্যে নিয়ে এস গালীল সাগর ও তার দক্ষিণের দেশ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নপ্তালি সম্বন্ধে তিনি বলেছিলেন, “নপ্তালি মাবুদের মমতায় পূর্ণ; তাঁরই দোয়ায় সে পূর্ণ হয়ে উঠেছে। তুমি তোমার সীমানার মধ্যে নিয়ে এস গালীল সাগর ও তার দক্ষিণের দেশ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নপ্তালি সম্পর্কে তিনি বললেনঃ নপ্তালি! অনুগ্রহে পুষ্ট তুমি, প্রভু পরমেশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ, সাগর ও দক্ষিণসীমা অধিকার কর তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নপ্তালি সম্বন্ধে মোশি বললেন: “নপ্তালি তুমি অনেক উত্তম বিষয় পাবে| প্রভু সত্য সত্যই তোমায় আশীর্বাদ করবেন| গালীল হ্রদের দেশ তুমিই পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নপ্তালির বিষয়ে তিনি বললেন, “নপ্তালি, তুমি অনুগ্রহে সন্তুষ্ট, আর সদাপ্রভুর আশীর্বাদে পরিপূর্ণ; তুমি পশ্চিম ও দক্ষিণ অধিকার কর।”