Deuteronomy 33:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আশেরের বিষয়ে তিনি বললেন, পুত্রদের দ্বারা আশের দোয়াযুক্ত হোক, সে তার ভাইদের কাছে অনুগ্রহের পাত্র হোক, তার পা তেলে ডুবে থাকুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আশেরের বিষয়ে তিনি বলেছিলেন: আশের অন্যদের চেয়ে বেশি আশীর্বাদ পাবে; সে যেন ভাইদের কাছে প্রিয় হয়, তার পা-দুটি যেন তেলের মধ্যে ডুবে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আশেরের বিষয়ে তিনি কহিলেন, পুত্রগণে আশের আশীর্ব্বাদযুক্ত হউক, সে আপন ভ্রাতাদের কাছে অনুগৃহীত হউক, সে আপন চরণ তৈলে মগ্ন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আশেরের বিষয়ে তিনি কহিলেন, পুত্রগণে আশের আশীর্বাদযুক্ত হউক, সে আপন ভ্রাতাদের নিকটে অনুগৃহীত হউক, সে আপন চরণ তৈলে মগ্ন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আশের সম্বন্ধে তিনি বলেছিলেন, “আশের অন্যের চেয়ে বেশী আশীর্বাদ পাবে; সে যেন ভাইদের প্রিয় হয়, তার পা দু’খানা যেন জলপাই তেলের মধ্যে ডুবে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশের সম্বন্ধে তিনি বলেছিলেন, “আশের অন্যের চেয়ে বেশী দোয়া পাবে; সে যেন ভাইদের প্রিয় হয়, তার পা দু’খানা যেন জলপাই তেলের মধ্যে ডুবে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আশের সম্পর্কে তিনি বললেনঃ সকলের মধ্যে আশের হোক সর্বাপেক্ষা আশিস্‌ধন্য তার ভ্রাতাদের অনুগ্রহ ভাজন হোক সে তৈলসিক্ত হবে তার চরণযুগল!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আশের সম্বন্ধে মোশি বললেন: “পুত্রদের মধ্যে আশেরই সবচেয়ে আশীর্বাদপ্রাপ্ত| সে তার ভাইদের মধ্যে প্রিয় হোক্, সে তার পা তেলে ধুয়ে নিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আশের বিষয়ে তিনি বললেন, “ছেলেতে আশের আশীর্বাদযুক্ত হোক, সে নিজের ভাইদের কাছে অনুগৃহীত হোক, সে নিজের পা তেলে ডুবিয়ে দিক।