Deuteronomy 33:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার অর্গল লোহা ও ব্রোঞ্জের হবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দ্বারের হুড়কাগুলি লোহা ও ব্রোঞ্জের হবে, এবং তোমার যেমন দিন তেমন শক্তি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার অর্গল লৌহ ও পিত্তলময় হইবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার অর্গল লৌহ ও পিত্তলময় হইবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোহা আর ব্রোঞ্জের আগল দিয়ে তার সদর দরজা বাঁধা থাকবে। যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার দেহে শক্তি থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোহা আর ব্রোঞ্জের আগল দিয়ে তার সদর দরজা বাঁধা থাকবে। যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার গায়ে শক্তি থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লৌহ ও পিতলের অর্গল হবে তোমার, তোমার আয়ুর মতই স্থায়ী হবে তোমার শক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার দরজায় লোহার ও তামার তৈরী তালা ঝুলবে| তোমার সমস্ত জীবনে তুমি হবে শক্তিমান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার শহরের দরজার খিল লোহার ও ব্রোঞ্জের হবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে।”