Deuteronomy 33:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনাদি আল্লাহ্‌ তোমার বাসস্থান, নিম্নে তাঁর অনন্তস্থায়ী বাহুযুগল; তিনি তোমার সম্মুখ থেকে দুশমনকে দূর করলেন, আর বললেন, বিনাশ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি আদিকালের ঈশ্বর তিনিই তোমার আশ্রয়, এবং তার নিচে তাঁর অনন্তস্থায়ী হাত। তিনি তোমাদের সামনে তোমাদের শত্রুদের তাড়িয়ে দেবেন, আর বলবেন, ‘এদের ধ্বংস করো!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নিম্নে অনন্তস্থায়ী বাহুযুগল; তিনি তোমার সম্মুখ হইতে শত্রুকে দূর করিলেন, আর বলিলেন, বিনাশ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নিম্নে অনন্তস্থায়ী বাহুযুগল; তিনি তোমার সম্মুখ হইতে শত্রুকে দূর করিলেন, আর বলিলেন, বিনাশ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি আদিকালের ঈশ্বর তিনিই তোমার আশ্রয়; তাঁর চিরকালের হাতে তিনিই তোমাকে ধরে আছেন। তোমার সামনে যত শত্রু আছে তিনি তাদের তাড়িয়ে দেবেন; তিনি বলবেন, ‘এদের ধ্বংস কর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি আদিকালের আল্লাহ্‌ তিনিই তোমার আশ্রয়; তাঁর চিরকালের হাতে তিনিই তোমাকে ধরে আছেন। তোমার সামনে যত শত্রু আছে তিনি তাদের তাড়িয়ে দেবেন; তিনি বলবেন, ‘এদের ধ্বংস কর।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সনাতন ঈশ্বরই তোমার আশ্রয়, নিম্নে চিরস্থায়ী তাঁর বাহুযুগল তিনি তোমার সম্মুখ থেকে শত্রুদের করলেন বিতাড়িত, বললেন, ‘সংহার কর ওদের।’—
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর চিরজীবি| তিনিই তোমার নিরাপদ স্থান| ঈশ্বরের পরাক্রম চিরকাল স্থায়ী! তিনিই তোমাকে রক্ষা করেন| ঈশ্বর তোমার শত্রুকে তোমার দেশ ত্যাগ করতে বাধ্য করবেন| তিনি বললেন, ‘শত্রুকে ধ্বংস করো!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনাদি ঈশ্বর তোমার বাসস্থান, নীচে চিরস্থায়ী হাত দুটি; তিনি তোমার সামনে থেকে শত্রুকে দূর করলেন, আর বললেন, “ধ্বংস কর!”