Deuteronomy 33:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই ইসরাইল নির্ভয়ে বাস করে, ইয়াকুবের উৎস একাকী থাকে, শস্য ও আঙ্গুর-রসের দেশে বাস করে; আর তার আসমান হতেও শিশির ঝরে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ইস্রায়েল নিরাপদে থাকবে; যাকোব বিপদ সীমার বাইরে বসবাস করবে শস্যের ও নতুন দ্রাক্ষারসের দেশে যেখানে আকাশ থেকে শিশির পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে, যাকোবের উৎস একাকী থাকে, শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে; আর তাহার আকাশ হইতেও শিশির ক্ষরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে, যাকোবের উৎস একাকী থাকে, শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে; আর তাহার আকাশ হইতেও শিশির ক্ষরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল তাই নিরাপদে থাকবে। যাকোবের ঝরণা থাকবে বিপদ-সীমার বাইরে; সেখানে থাকবে প্রচুর শস্য ও নতুন আংগুর-রস, তার উপরে আকাশের শিশির ঝরে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল জাতি তাই নিরাপদে থাকবে। ইয়াকুবের ঝর্ণা থাকবে বিপদ-সীমার বাইরে; সেখানে থাকবে প্রচুর শস্য ও নতুন আংগুর-রস, তার উপরে আকাশের শিশির ঝরে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ইসরায়েল বাস করছে নিরাপদে, যাকোবের বংশধরেরা হয়েছে স্বনির্ভর শস্য ও দ্রাক্ষারসের দেশে যেখানে আকাশ ঝরায় শিশির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইস্রায়েল নিরাপদে বাস করবে, যাকোবের কূপ তাদেরই অধিকারে| তারা শস্যের ও দ্রাক্ষারসের দেশ পাবে| আর সেই দেশ পাবে প্রচুর বৃষ্টি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে, যাকোবের (নিবাস স্থান) উৎ স একাকী থাকে, শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে; আর তার আকাশ থেকেও শিশির পড়ে।