Deuteronomy 33:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইসরাইল! সুখী তুমি, তোমার মত কে আছে? তুমি মাবুদ কর্তৃক উদ্ধার পাওয়া জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার ঔৎকর্ষের তলোয়ার। তোমার দুশমনেরা তোমার কর্তৃত্ব স্বীকার করবে, আর তুমিই তাদের সমস্ত উচ্চস্থলী দলন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ইস্রায়েল, তুমি ধন্য! তোমার মতো কে, যে জাতিকে সদাপ্রভু রক্ষা করেছেন? তিনি তোমার ঢাল ও সাহায্যকারী এবং তোমার গৌরবজনক তরোয়াল। তোমার শত্রুরা তোমার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকবে, আর তুমি তাদের উচ্চস্থলী পদদলিত করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ইস্রায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে? তুমি সদাপ্রভু কর্ত্তৃক নিস্তারপ্রাপ্ত জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার ঔৎকর্ষ্যের খড়গ। তোমার শত্রুগণ তোমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে, আর তুমিই তাহাদের উচ্চস্থলী সকল দলন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ইস্রায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে? তুমি সদাপ্রভু কর্তৃক নিস্তারপ্রাপ্ত জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার উৎকর্ষের খড়্‌গ। তোমার শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে, আর তুমিই তাহাদের উচ্চস্থলী সকল দলন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ইস্রায়েল, তুমি ধন্য! তুমিই সদাপ্রভুর উদ্ধার-করা জাতি, তোমার মত আর কোন জাতি নেই। তিনিই তোমার সাহায্যের ঢাল, তোমার গৌরবের তলোয়ার। শত্রুরা তোমার সামনে থর থর করে কাঁপবে, আর তুমি তাদের পিঠ মাড়িয়ে চলে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইসরাইল জাতি, ধন্য তুমি! তুমিই মাবুদের উদ্ধার-করা জাতি, তোমার মত আর কোন জাতি নেই। তিনিই তোমার সাহায্যের ঢাল, তোমার গৌরবের তলোয়ার। শত্রুরা তোমার সামনে থর থর করে কাঁপবে, আর তুমি তাদের পিঠ মাড়িয়ে চলে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে? প্রভু পরমেশ্বরের দ্বারা উদ্ধারপ্রাপ্ত জাতি তুমি, তিনিই তোমার রক্ষক-ঢাল, বিজয়-খড়্গ, তোমার শত্রুরা করবে বশ্যতা স্বীকার। যখন তারা আসবে অনুগ্রহ ভিক্ষা করতে তখন তুমি তাদের করবে পদদলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল, তুমি আশীর্বাদপ্রাপ্ত, আর কোন জাতি তোমার মত নয়| প্রভু তোমার পরিত্রাণ সাধন করলেন| প্রভু ঢালের মত তোমাকে রক্ষা করেন| প্রভু শক্তিশালী তরবারির মত| তোমার শত্রুরা তোমায় ভয় পাবে এবং তুমি তাদের পবিত্র স্থানগুলি দখল করবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ইস্রায়েল। ধন্য তুমি, তোমার তুল্য কে? তুমি সদাপ্রভুর দ্বারা নিস্তারপ্রাপ্ত জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার মহিমার খড়্গ। তোমার শত্রুরা তোমার কর্তৃত্ব স্বীকার করবে, আর তুমিই তাদের উঁচু জায়গা দলন করবে।