Deuteronomy 33:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিশ্চয় তিনি গোষ্ঠীদেরকে মহব্বত করেন, তাঁর পবিত্রগণ সকলে তোমার হস্তগত; তারা তোমার চরণতলে বসলো, প্রত্যেকে তোমার কালাম গ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্যিই তুমিই যে লোকদের ভালোবাসো; সকল পবিত্রজন তোমার হাতে। তোমার পায়ের নিচে তারা নত হয়, এবং তোমার কাছ থেকে নির্দেশ নেয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নিশ্চয় তিনি গোষ্ঠীদিগকে প্রেম করেন, তাঁহার পবিত্রগণ সকলে তোমার হস্তগত; তাহারা তোমার চরণতলে বসিল, প্রত্যেকে তোমার বাক্য গ্রহণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নিশ্চয় তিনি গোষ্ঠীদিগকে প্রেম করেন, তাঁহার পবিত্রগণ সকলে তোমার হস্তগত; তাহারা তোমার চরণতলে বসিল, প্রত্যেকে তোমার বাক্য গ্রহণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সত্যিই তিনি তাঁর নিজের লোকদের ভালবাসেন। পবিত্র দূতেরা তাঁর অধীনে রয়েছেন, তাঁরা সবাই তাঁর পায়ে নত হয়ে আছেন; তাঁরই কাছে তাঁরা আদেশ পান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সত্যিই তিনি তাঁর নিজের বান্দাদের মহব্বত করেন। পবিত্র ফেরেশতারা তাঁর অধীনে রয়েছেন, তাঁরা সবাই তাঁর পায়ে নত হয়ে আছেন; তাঁরই কাছে তাঁরা হুকুম পান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সত্যই ভালবাসেন তাঁর প্রজাদের তাঁর উদ্দেশে যারা পবিত্রীকৃত তাদের তিনি করেন আশীর্বাদ। তাই এস আমরা তাঁর চরণে প্রণত হই, গ্রহণ করি তাঁর উপদেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, প্রভু তাঁর লোকদের ভালবাসেন| সমস্ত পবিত্র লোকরা তাঁর হাতে রয়েছে| তারা তাঁর চরণতলে বসে তাঁর শিক্ষাসকল শেখে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবশ্যই, তিনি গোষ্ঠীদেরকে ভালবাসেন, তাঁর পবিত্ররা সবাই তোমার হাতে; তারা তোমার পায়ের কাছে বসল, প্রত্যেকে তোমার বাক্য গ্রহণ করল।