Deuteronomy 33:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন নেতৃবর্গ সমাগত হল, ইসরাইলের সমস্ত বংশ একত্র হল, তখন যিশুরূণে এক জন বাদশাহ্ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের নেতারা যখন একত্র হল, ইস্রায়েলের সমস্ত বংশের সাথে, তখন তিনি ছিলেন যিশুরূণের রাজা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন জনাধ্যক্ষেরা সমাগত হইল, ইস্রায়েলের সমস্ত বংশ একত্র হইল, তখন যিশুরূণে এক রাজা ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন জনাধ্যক্ষেরা সমাগত হইল, ইস্রায়েলের সমস্ত বংশ একত্র হইল, তখন যিশুরূণে এক রাজা ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন ইস্রায়েলীয় সর্দারেরা জড়ো হলেন, তাদের সংগে ইস্রায়েলীয় সব গোষ্ঠী জড়ো হল, তখন সদাপ্রভুই ছিলেন যিশুরূণের রাজা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন ইসরাইলীয় সর্দারেরা জমায়েত হলেন, তাদের সংগে ইসরাইলীয় সব গোষ্ঠী জমায়েত হল, তখন মাবুদই ছিলেন ইসরাইলের বাদশাহ্।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন জনতার নেতৃবৃন্দ সমবেত হল, ইসরায়েলের সকল গোষ্ঠী হল একত্র আর প্রভু হলেন যিশুরূণের রাজা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় ইস্রায়েলের লোকরা ও তাদের নেতারা এক সাথে জড়ো হল, আর প্রভু যিশুরূণের (ইস্রায়েলের) রাজা হলেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন লোকদের প্রধানরা একত্রিত হল, ইস্রায়েলের সমস্ত বংশ একত্র হল, তখন যিশুরূণে এক রাজা ছিলেন।