Deuteronomy 33:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রূবেণ বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক, তবুও তার লোক অল্পসংখ্যক হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“রূবেণ যেন বেঁচে থাকে ও না মরে, তার লোকসংখ্যা যেন কম না হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রূবেণ বাঁচিয়া থাকুক, তাহার মৃত্যু না হউক, তথাপি তাহার লোক অল্পসংখ্যক হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রূবেণ বাঁচিয়া থাকুক, তাহার মৃত্যু না হউক, তথাপি তাহার লোক অল্পসংখ্যক হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূবেণ সম্বন্ধে মোশি বলেছিলেন, “রূবেণকে বাঁচিয়ে রাখ, মৃত্যু তার দূরে রাখ; তার লোকসংখ্যা যেন কম থাকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূবেণ সম্বন্ধে মূসা বলেছিলেন, “রূবেণকে বাঁচিয়ে রাখ, মৃত্যু তার দূরে রাখ; তার লোকসংখ্যা যেন কম থাকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বললেনঃ বেঁচে থাক রূবেণ, সংখ্যায় অল্প হলেও তার বংশ যেন লোপ না পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রূবেণ বেঁচে থাকুক, মারা না যাক| কিন্তু তার পরিবারগোষ্ঠীর লোকসংখ্যা অল্প হোক্!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রূবেণ বেঁচে থাকুক, তাঁর মৃত্যু না হোক, তাছাড়া তার লোক অল্পসংখ্যক হোক।”