Deuteronomy 33:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার বিষয়ে তিনি বললেন, হে মাবুদ, এহুদার কান্না শুন, তার লোকদের কাছে তাকে আন; সে স্বহস্তে তার পক্ষে যুদ্ধ করলো, তুমি দুশমনদের বিরুদ্ধে তার সাহায্যকারী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তিনি যিহূদার বিষয়ে এই কথা বলেছিলেন: “হে সদাপ্রভু, তুমি যিহূদার কান্না শোনো; তার লোকদের কাছে তাকে আনো। সে নিজের হাতে তার উদ্দেশ্য রক্ষা করে। শত্রুর বিরুদ্ধে তুমি তার সাহায্যকারী হও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার বিষয়ে তিনি কহিলেন, হে সদাপ্রভু, যিহূদার রব শুন, তাহার লোকদের নিকটে তাহাকে আন; সে স্বহস্তে আপনার পক্ষে যুদ্ধ করিল, তুমি শত্রুদের বিরুদ্ধে তাহার সাহায্যকারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার বিষয়ে তিনি কহিলেন, হে সদাপ্রভু, যিহূদার রব শুন, তাহার লোকদের নিকটে তাহাকে আন; সে স্বহস্তে আপনার পক্ষে যুদ্ধ করিল, তুমি শত্রুদের বিরুদ্ধে তাহার সাহায্যকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা সমন্ধে তিনি বলেছিলেন, “হে সদাপ্রভু, তুমি যিহূদার কথা শোন; তার লোকদের মধ্যে তাকে ফিরিয়ে আন। তার নিজের দু’হাত সে যুদ্ধে লাগায়; শত্রুর বিরুদ্ধে তুমি তার সহায় হও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা সমন্ধে তিনি বলেছিলেন, “হে মাবুদ, তুমি এহুদার কথা শোন; তার লোকদের মধ্যে তাকে ফিরিয়ে আন। তার নিজের দু’হাত সে যুদ্ধে লাগায়; শত্রুর বিরুদ্ধে তুমি তার সহায় হও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা সম্পর্কে তিনি বললেনঃ হে প্রভু পরমেশ্বর, যিহুদার আবেদন শোন, তাকে নিয়ে এস তার স্বজনদের কাছে, তুমি স্বয়ং তার পক্ষে কর সংগ্রাম, শত্রুদের বিরুদ্ধে তুমিই হও তার সহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার বিষয়ে মোশি এই কথা বললেন: “যিহূদার নেতা সাহায্যের জন্য প্রার্থনা জানালে প্রভু তার প্রার্থনা শুনুন| তাঁর লোকদের কাছে তাকে নিয়ে আসুন| তাকে শক্তিশালী করে তার শত্রুদের হারাতে সাহায্য করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদার বিষয়ে তিনি বললেন, “হে সদাপ্রভু, যিহূদার রব শোনো, তার লোকদের কাছে তাকে আন; সে নিজের হাতে নিজের পক্ষে যুদ্ধ করল, তুমি শত্রুদের বিরুদ্ধে তার সাহায্যকারী হবে।”