Deuteronomy 33:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লেবির বিষয়ে তিনি বললেন, তোমার সেই ভক্তের সঙ্গে তোমার তুম্মীম ও ঊরীম রয়েছে; যার পরীক্ষা তুমি মঃসাতে করলে, যার সঙ্গে মরীবার পানির কাছে ঝগড়া করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবির বিষয়ে তিনি বলেছিলেন: “তোমার তুম্মীম ও ঊরীম আছে তোমার বিশ্বস্ত দাসের কাছে। মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে; মরীবার জলের কাছে তুমি তার সঙ্গে ঝগড়া করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লেবির বিষয়ে তিনি কহিলেন, তোমার সেই সাধুর সহিত তোমার তুম্মীম ও ঊরীম রহিয়াছে; যাহার পরীক্ষা তুমি মঃসাতে করিলে, যাহার সহিত মরীবায় জল সমীপে বিবাদ করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লেবির বিষয়ে তিনি কহিলেন, তোমার সেই সাধুর সহিত তোমার তুম্মীম ও ঊরীম রহিয়াছে; যাহার পরীক্ষা তুমি মঃসাতে করিলে, যাহার সহিত মরীবার জল সমীপে বিবাদ করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবি সম্বন্ধে তিনি বলেছিলেন, “তোমার ভক্তের কাছে তোমার তূম্মীম ও ঊরীম আছে; মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে, মরীবার জলের কাছে তার সংগে ঝগড়া করেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবি সম্বন্ধে তিনি বলেছিলেন, “তোমার ভক্তের কাছে তোমার তূম্মীম ও ঊরীম আছে; মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে, মরীবার পানির কাছে তার সংগে ঝগড়া করেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবি সম্পর্কে তিনি বললেনঃ তোমার এই ভক্তদাসের কাছে রয়েছে তোমার থুমিম ও উরীম মাস্‌সাতে যাকে তুমি পরীক্ষা করে দেখেছ, মরিবার জলকুণ্ডের কাছে যাব সঙ্গে করেছ বিতর্ক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীর সম্বন্ধে মোশি এই কথাগুলি বললেন: “লেবি তোমার প্রকৃত অনুসরণকারী, উরীম ও তূম্মীম তার সাথে রয়েছে| মঃসাতে তুমি লেবীর পরীক্ষা করেছিলে| মরীবার জলের ধারে তুমি তাদের পরীক্ষা করে প্রমাণ করেছিলে যে তারা তোমার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লেবির বিষয়ে তিনি বললেন, “তোমার সেই আনন্দের সঙ্গে তোমার তুম্মীম ও ঊরীম রয়েছে; যার পরীক্ষা তুমি মঃসাতে করলে, যার সঙ্গে মরীবার জলের কাছে বিবাদ করলে।