Deuteronomy 33:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার পিতার ও তার মাতার বিষয়ে বললো, আমি তাকে দেখি নি; সে তার ভাইদেরকে স্বীকার করলো না, তার সন্তানদেরকেও চিনলো না; কেননা তারা তোমার কালাম রক্ষা করেছে, এবং তোমার নিয়ম পালন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার বাবা-মায়ের সম্বন্ধে বলেছিল, ‘তাদের প্রতি আমার কোনও সম্মান নেই।’ সে তার ভাইদের চিনতে পারেনি বা সে তার নিজের সন্তানদের স্বীকার করেনি, কিন্তু সে তোমার বাক্য পাহারা দিয়েছিল এবং তোমার নিয়ম রক্ষা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন পিতার ও আপন মাতার বিষয়ে বলিল, আমি তাহাকে দেখি নাই; সে আপন ভ্রাতাদিগকে স্বীকার করিল না, আপন সন্তানগণকেও চিনিল না; কেননা তাহারা তোমার বাক্য রক্ষা করিয়াছে, এবং তোমার নিয়ম পালন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন পিতার ও আপন মাতার বিষয়ে বলিল, আমি তাহাকে দেখি নাই; সে আপন ভ্রাতাদিগকে স্বীকার করিল না, আপন সন্তানগণকেও চিনিল না; কেননা তাহারা তোমার বাক্য রক্ষা করিয়াছে, এবং তোমার নিয়ম পালন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজের বাপ-মাকে বড় করে না দেখে, নিজের ভাইদের স্বীকার না করে, নিজের ছেলেমেয়েদের অস্বীকার করে, সে তোমার বাক্য পাহারা দিয়েছে আর তোমার ব্যবস্থা রক্ষা করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজের পিতা-মাতাকে বড় করে না দেখে, নিজের ভাইদের স্বীকার না করে, নিজের ছেলেমেয়েদের অস্বীকার করে, সে তোমার কালাম পাহারা দিয়েছে আর তোমার ব্যবস্থা রক্ষা করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে নিজের পিতামাতার সম্বন্ধে বলেছিল, ‘আমি তাদের মানি না।’ নিজের ভাইদের সে করেনি স্বীকার, আপন সন্তানদেরও করেছে উপেক্ষা কারণ এরা পালন করেছে তোমার বাক্য, রক্ষা করেছে তোমার সঙ্গে সম্বন্ধের শর্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তোমার বিষয়েই বেশী যত্নশীল হে প্রভু, এমনকি নিজেদের পরিবারের থেকেও| তারা তাদের মাতাপিতাকে উপেক্ষা করেছে, নিজের ভাইদেরও স্বীকার করেনি| এমন কি তারা তাদের শিশুদের বিষয়েও মনোযোগ করে নি| কিন্তু তারা তোমার আদেশসকল পালন করেছে| তারা তোমার বন্দোবস্ত অনুসরণ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের বাবার ও নিজের মায়ের বিষয়ে বলল, আমি তাকে দেখিনি; সে নিজের ভাইদেরকে স্বীকার করল না, নিজের সন্তানদেরকেও গ্রহণ করল না; কারণ তারা তোমার বাক্য রক্ষা করেছে এবং তোমার নিয়ম পালন করে।