Deuteronomy 34:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসার মত কোন নবী ইসরাইলের মধ্যে আর উৎপন্ন হয় নি; মাবুদ তাঁর সঙ্গে মুখো-মুখি হয়ে আলাপ করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজও পর্যন্ত ইস্রায়েলীদের মধ্যে মোশির মতো আর কোনও ভাববাদী জন্মাননি যার সঙ্গে সদাপ্রভু বন্ধুর মতো সামনাসামনি কথা বলতেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশির তুল্য কোন ভাববাদী ইস্রায়েলের মধ্যে আর উৎপন্ন হয় নাই; সদাপ্রভু তাঁহার সঙ্গে সম্মুখাসম্মুখি হইয়া আলাপ করিতেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশির তুল্য কোন ভাববাদী ইস্রায়েলের মধ্যে আর উৎপন্ন হয় নাই; সদাপ্রভু তাঁহার সঙ্গে সম্মুখাসম্মুখি হইয়া আলাপ করিতেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ পর্যন্ত ইস্রায়েলীয়দের মধ্যে মোশির মত আর কোন নবীর জন্ম হয় নি যাঁর কাছে সদাপ্রভু বন্ধুর মত সামনাসামনি কথা বলতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ পর্যন্ত বনি-ইসরাইলদের মধ্যে মূসার মত আর কোন নবীর জন্ম হয় নি যাঁর কাছে মাবুদ বন্ধুর মত সামনাসামনি কথা বলতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের মধ্যে মোশির সমকক্ষ আর কোন নবীর উদ্ভব হয়নি। প্রভু পরমেশ্বর তাঁর সঙ্গে সরাসরি বাক্যালাপ করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির মত ইস্রায়েলে আর কোন ভাববাদী ছিল না| প্রভু মোশির সামনাসামনি আলাপ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশির মতো কোনো ভাববাদী ইস্রায়েলের মধ্যে আর সৃষ্টি হয়নি; সদাপ্রভু তাঁর সঙ্গে সামনাসামনি আলাপ করতেন;