Deuteronomy 34:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সমস্ত ইসরাইলের দৃষ্টিতে মূসা পরাক্রমশালী ও ভয়ঙ্করতার কত না কাজ করেছিলেন!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা কেউ এমন পরাক্রম কিংবা ভয়ংকর কাজ করেনি যা মোশি সমস্ত ইস্রায়েলের সামনে করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সমস্ত ইস্রায়েলের দৃষ্টিতে মোশি পরাক্রান্ত হস্তের ও ভয়ঙ্করতার কত না কর্ম্ম করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সমস্ত ইস্রায়েলের দৃষ্টিতে মোশি পরাক্রান্ত হস্তের ও ভয়ঙ্করতার কত না কর্ম করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত ইস্রায়েলীয়দের চোখের সামনে মোশি যে মহাশক্তি দেখিয়েছিলেন কিম্বা যে সব ভয় জাগানো কাজ করেছিলেন তা আর কেউ কখনও করে নি। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত বনি-ইসরাইলদের চোখের সামনে মূসা যে মহাশক্তি দেখিয়েছিলেন কিংবা যে সব ভয় জাগানো কাজ করেছিলেন তা আর কেউ কখনও করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র ইসরায়েলী সমাজ মোশির পরাক্রমী হস্তের নানা ভয়াবহ কীর্তিকলাপ প্রত্যক্ষ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর কোন ভাববাদী মোশির মত এত পরাক্রমের ও আশ্চর্য্য কাজ করেন নি| ইস্রায়েলের সমস্ত লোক তাঁর মহান কাজগুলি দেখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সমস্ত ইস্রায়েলের দৃষ্টিতে মোশি শক্তিশালী হাতের ও ভয়ঙ্করতার কত না কাজ করেছিলেন।