Deuteronomy 34:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ মোয়াব দেশে বৈৎ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকাতে তাঁকে কবর দিলেন; কিন্তু তাঁর কবরস্থান কোথায় আজও কেউ জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াব দেশের বেথ-পিয়োরের সামনের উপত্যকাতে সদাপ্রভুই তাঁকে কবর দিলেন, কিন্তু তাঁর কবরটি যে কোথায় তা আজ পর্যন্ত কেউ জানে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি মোয়াব দেশে বৈৎপিয়োরের সম্মুখস্থ উপত্যকাতে তাঁহাকে কবর দিলেন; কিন্তু তাঁহার কবরস্থান অদ্যাপি কেহ জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি মোয়াব দেশে বৈৎ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকাতে তাঁহাকে কবর দিলেন; কিন্তু তাঁহার কবরস্থান অদ্যাপি কেহ জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াব দেশের বৈৎ-পিয়োরের কাছে যে উপত্যকা ছিল সেখানে সদাপ্রভুই তাঁকে কবর দিলেন, কিন্তু তাঁর কবরটা যে কোথায় তা আজ পর্যন্ত কেউ জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াব দেশের বৈৎ-পিয়োরের কাছে যে উপত্যকা ছিল সেখানে মাবুদই তাঁকে দাফন করলেন, কিন্তু তাঁর কবরটা যে কোথায় তা আজ পর্যন্ত কেউ জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে বেথ-পিয়োরের সম্মুখস্থ উপত্যকায় তাঁর সমাধি হল। আজ পর্যন্ত তাঁর সমাধিস্থান কোথায় তা কেউ জানে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে মোয়াব দেশে কবর দিলেন| এটি ছিল বৈৎপিয়োরের সামনের উপত্যকা| কিন্তু আজও লোক জানে না মোশির কবরটা ঠিক কোথায় রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি মোয়াব দেশে বৈৎ-পিয়োরের সামনে অবস্থিত উপত্যকাতে তাঁকে কবর দিলেন; কিন্তু তাঁর কবরস্থান আজও কেউ জানে না।