Deuteronomy 34:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃত্যুর সময়ে মূসার বয়স একশত বিশ বছর হয়েছিল। তাঁর চোখ ক্ষীণ হয় নি ও তাঁর তেজও হ্রাস পায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মারা যাবার সময় মোশির বয়স হয়েছিল 120 বছর, তবুও তাঁর দৃষ্টিশক্তি দুর্বল হয়নি কিংবা তাঁর গায়ের জোরও কমে যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মরণকালে মোশির বয়স এক শত বিংশতি বৎসর হইয়াছিল; তাঁহার চক্ষু ক্ষীণ হয় নাই, ও তাঁহার তেজের হ্রাস হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মরণকালে মোশির বয়স একশত বিংশতি বৎসর হইয়াছিল। তাঁহার চক্ষু ক্ষীণ হয় নাই, ও তাঁহার তেজও হ্রাস হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মারা যাওয়ার সময়ে মোশির বয়স ছিল একশো বিশ বছর। তখনও তাঁর দেখবার শক্তি দুর্বল হয় নি কিম্বা তাঁর গায়ের জোরও কমে যায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইন্তেকাল করবার সময়ে মূসার বয়স ছিল একশো বিশ বছর। তখনও তাঁর দেখবার শক্তি দুর্বল হয় নি কিংবা তাঁর গায়ের জোরও কমে যায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুকালে মোশির বয়স হয়েছিল একশো কুড়ি বছর, কিন্তু তা সত্ত্বেও তাঁর দৃষ্টি ক্ষীণ হয় নি বা শক্তিও হ্রাস পায়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মারা যাবার সময় মোশির বয়স হয়েছিল 120 বছর| তিনি আগেকার মতই শক্ত সমর্থ ছিলেন এবং তার চোখও ক্ষীণ হয়ে যায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃত্যুর দিন মোশির বয়স একশো কুড়ি বছর হয়েছিল; তাঁর চক্ষু ক্ষীণ হয়নি ও তাঁর তেজের হ্রাস হয় নাই।