Deuteronomy 34:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নূনের পুত্র ইউসা বিজ্ঞতার রূহে পরিপূর্ণ ছিলেন, কারণ মূসা তাঁর উপরে হস্তার্পণ করেছিলেন; আর বনি-ইসরাইল তাঁর কথায় মনোযোগ করে মূসার প্রতি মাবুদের হুকুম অনুসারে কাজ করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর নূনের ছেলে যিহোশূয় বিজ্ঞতার আত্মায় পরিপূর্ণ হয়েছিলেন, কারণ মোশি তাঁর উপরে হাত রেখেছিলেন। সেইজন্য ইস্রায়েলীরা তাঁর কথা শুনত এবং সদাপ্রভু মোশিকে যে আজ্ঞা দিয়েছিলেন সেই অনুসারে কাজ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নূনের পুত্র যিহোশূয় বিজ্ঞতার আত্মায় পরিপূর্ণ ছিলেন, কারণ মোশি তাঁহার উপরে হস্তার্পণ করিয়াছিলেন; আর ইস্রায়েল-সন্তানগণ তাঁহার কথায় মনোযোগ করিয়া মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে কর্ম্ম করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নূনের পুত্র যিহোশূয় বিজ্ঞতার আত্মায় পরিপূর্ণ ছিলেন, কারণ মোশি তাঁহার উপরে হস্তার্পণ করিয়াছিলেন; আর ইস্রায়েল-সন্তানগণ তাঁহার কথায় মনোযোগ করিয়া মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে কর্ম করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নূনের ছেলে যিহোশূয়ের উপর মোশি হাত রেখেছিলেন বলে তিনি জ্ঞানদানকারী পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন। সেইজন্য ইস্রায়েলীয়েরা তাঁর কথামত চলতে লাগল এবং মোশির মধ্য দিয়ে সদাপ্রভু তাদের যে আদেশ দিয়েছিলেন তা পালন করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নূনের ছেলে ইউসার উপর মূসা হাত রেখেছিলেন বলে তিনি জ্ঞানদানকারী পাক-রূহে পূর্ণ হয়েছিলেন। সেইজন্য বনি-ইসরাইলরা তাঁর কথামত চলতে লাগল এবং মূসার মধ্য দিয়ে মাবুদ তাদের যে হুকুম দিয়েছিলেন তা পালন করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নূনের পুত্র যিহোশূয় প্রজ্ঞার আত্মায় পরিপূর্ণ ছিলেন কারণ মোশি তাঁর মাথায় হস্তার্পণ করেছিলেন। ইসরায়েলীরা তাঁর কথা মেনে চলত এবং মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর যে সব নির্দেশ দিয়েছিলেন তা পালন করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি যিহোশূয়োর উপরে তাঁর হাত রেখে তাকে নতুন নেতা হিসাবে মনোনীত করেছিলেন| আর তখন নূনের পুত্র যিহোশূয় প্রজ্ঞার আত্মায পূর্ণ হয়েছিলেন| তাই ইস্রায়েলের লোকরা যিহোশূয়োর কথার বাধ্য হতে লাগল| প্রভু মোশিকে যা আজ্ঞা করেছিলেন তারা সেই মত কাজ করতে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নূনের ছেলে যিহোশূয় বিজ্ঞতার আত্মায় পরিপূর্ণ ছিলেন, কারণ মোশি তাঁর উপরে হাত রেখেছিলেন; আর ইস্রায়েলের লোকরা তাঁর কথায় মনোযোগ দিয়ে মোশির প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করতে লাগল।