Deuteronomy 4:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, দুনিয়াতে আল্লাহ্‌ কর্তৃক মানুষের সৃষ্টিদিন থেকে শুরু করে তোমার আগে যে কাল গেছে, সেই পুরানো কাল এবং আসমানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে জিজ্ঞাসা কর, এই রকম মহৎ কাজের মত কাজ কি আর কখনও হয়েছে? কিংবা এমন কি শোনা গেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিগত দিনের কথা জিজ্ঞাসা করো, তোমাদের সময়ের অনেক আগে, যেদিন থেকে ঈশ্বর পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছিলেন; আকাশমণ্ডলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত জিজ্ঞাসা করো। যা ঘটেছে তার থেকে মহান কি আর কিছু ঘটেছে বা এর মতো মহান কি কিছু শোনা গেছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, পৃথিবীতে ঈশ্বর কর্ত্তৃক মনুষ্যের সৃষ্টিদিনাবধি তোমার পূর্ব্বে যে কাল গিয়াছে, সেই পুরাতন কালকে এবং আকাশমণ্ডলের এক প্রান্ত হইতে অন্য প্রান্তকে জিজ্ঞাসা কর, এই মহাকার্য্যের তুল্য কার্য্য কি আর কখনও হইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, পৃথিবীতে ঈশ্বর কর্তৃক মনুষ্যের সৃষ্টিদিনাবধি তোমার পূর্বে যে কাল গিয়াছে, সেই পুরাতন কালকে এবং আকাশমণ্ডলের এক প্রান্ত হইতে অন্য প্রান্তকে জিজ্ঞাসা কর, এই রকম মহৎ কার্যের তুল্য কার্য কি আর কখনও হইয়াছে? কিম্বা এমন কি শুনা গিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ঈশ্বর পৃথিবীতে মানুষ সৃষ্টি করবার পর থেকে তোমাদের সময়কার অনেক আগের দিনগুলোতে তোমরা খুঁজে দেখ; আকাশের এক দিক থেকে অন্য দিক পর্যন্ত খুঁজে দেখ যে, যা যা ঘটেছে তার মত মহান আর কিছু ঘটেছে কি না, কিম্বা তার মত আর কোন কিছুর কথা শোনা গেছে কি না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আল্লাহ্‌ দুনিয়াতে মানুষ সৃষ্টি করবার পর থেকে তোমাদের সময়কার অনেক আগের দিনগুলোতে তোমরা খুঁজে দেখ; আসমানের এক দিক থেকে অন্য দিক পর্যন্ত খুঁজে দেখ যে, যা যা ঘটেছে তার মত মহান আর কিছু ঘটেছে কি না, কিংবা তার মত আর কোন কিছুর কথা শোনা গেছে কি না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতীত অনুসন্ধান করে দেখ, পৃথিবীতে ঈশ্বর যে দিন মানুষ সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকে সন্ধান করে দেখ, আকাশমণ্ডলের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত জিজ্ঞাসা করে দেখ, এমন মহৎ মহৎ কর্ম আর কখনও হয়েছে কিনা? কিম্বা এমন কথা কখনও কেউ শুনেছে কিনা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরকম মহৎ‌‌ কোনও কিছুর কথা কি কেউ কখনও শুনেছে? না! অতীতের দিকে ফিরে তাকাও| তোমাদের জন্মের আগে যা যা হয়েছিল সেগুলো সম্পর্কে ভাবো| ঈশ্বর যখন পৃথিবীতে মানুষের সৃষ্টি করেছিলেন সেই সময়ে ফিরে যাও| এই পৃথিবীতে যেখানে যা যা হয়েছে সেগুলোর দিকে ফিরে তাকাও| এর মতো মহৎ‌‌ কোনো কিছু সম্পর্কে কেউ কি কখনও শুনেছে? না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ পৃথিবীতে ঈশ্বরের মাধ্যমে মানুষের সৃষ্টির দিন থেকে তোমার আগে যে দিন গিয়েছে, সেই পুরোনো দিন কে এবং আকাশমণ্ডলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে জিজ্ঞাসা কর, এই মহৎ কাজের মত কাজ কি আর কখনও হয়েছে? অথবা এমন কি শোনা গিয়েছে?