Deuteronomy 4:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় মূসা জর্ডানের পারে সূর্যোদয়ের দিকে তিনটি নগর পৃথক করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে মোশি জর্ডনের পূর্বদিকের তিনটি নগর বেছে নিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে মোশি যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে তিনটী নগর পৃথক করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে মোশি যর্দনের পারে সূর্যোদয়ের দিকে তিনটি নগর পৃথক করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি যর্দন নদীর পূর্ব দিকে তিনটা শহর বেছে নিলেন, যাতে কেউ কাউকে মেরে ফেললে পর সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে। অবশ্য যদি সে মনে কোন হিংসা না রেখে হঠাৎ তা করে থাকে তবেই সে সেখানে আশ্রয় নিতে পারবে। যে শহরগুলোতে পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করা যাবে সেগুলো হল রূবেণীয়দের জন্য মরু-এলাকার সমভূমির বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দের রামোৎ এবং মনঃশীয়দের জন্য বাশনের গোলন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা জর্ডান নদীর পূর্ব দিকে তিনটা শহর বেছে নিলেন, যাতে কেউ কাউকে হত্যা করলে পর সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে। অবশ্য যদি সে মনে কোন হিংসা না রেখে হঠাৎ তা করে থাকে তবেই সে সেখানে আশ্রয় নিতে পারবে। যে শহরগুলোতে পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করা যাবে সেগুলো হল রূবেণীয়দের জন্য মরুভূমির সমভূমির বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দের রামোৎ এবং মানশীয়দের জন্য বাশনের গোলান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময়ে মোশি জর্ডনের পূর্বতীরে তিনটি নগর নরহত্যাকারীদের আশ্রয় নেওয়ার জন্য পৃথক করে দিলেন। কোন লোক অতীতের কোন শত্রুতা থাকলেও অনিচ্ছাকৃত ভাবে যদি তার প্রতিবেশীকে হত্যা করে ফেলে তাহলে সে ঐ নগরগুলির কোন একটিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি যর্দন নদীর পূর্বদিকের তিনটি শহর বেছে নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর মোশি যর্দ্দন নদীর পূর্ব দিকে তিনটি শহর আলাদা করলেন;