Deuteronomy 4:49 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অর্থাৎ হর্মোণ পর্যন্ত সমস্ত দেশ এবং পিস্‌গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচে অরাবা উপত্যকার সমুদ্র পর্যন্ত জর্ডানের পূর্বপারস্থ সমস্ত অরাবা উপত্যকা অধিকার করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং জর্ডনের পূর্বদিকের সম্পূর্ণ অরাবা এলাকা, পিস্‌গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচে অরাবার তলভূমির সূফ সাগর পর্যন্ত চলে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং পিস্‌গা-পার্শ্বের অধঃস্থিত অরাবা তলভূমির সমুদ্র পর্য্যন্ত যর্দ্দনের পূর্ব্বপারস্থ সমস্ত অরাবা তলভূমি অধিকার করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্থাৎ হর্মোণ পর্যন্ত সমস্ত দেশ, এবং পিস্‌গা-পার্শ্বের অধঃস্থিত অরাবা তলভূমির সমুদ্র পর্যন্ত যর্দনের পূর্ব-পারস্থ সমস্ত অরাবা তলভূমি অধিকার করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মধ্যে রয়েছে যর্দনের পূর্ব দিকের গোটা অরাবা এলাকাটা। এটা পিস্‌গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নীচে অরাবার সাগর পর্যন্ত চলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মধ্যে রয়েছে জর্ডানের পূর্ব দিকের গোটা আরবা এলাকাটা। এটা পিস্‌গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নীচে আরবার সাগর পর্যন্ত চলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং পিস্‌গা পর্বতের নীচে অবস্থিত আরাবা সাগর থেকে জর্ডনের পূর্বতীরবর্তী সমগ্র আরাবা উপত্যকা দখল করে নিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যর্দন নদীর পূর্বদিকের সমগ্র যর্দন উপত্যকা এই দেশের অন্তর্ভুক্ত ছিল| দক্ষিণ দিকে এই দেশ মৃত সাগর পর্যন্ত বিস্তৃত ছিল| পূর্ব দিকে এই দেশ পিস্গা পর্বতের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং পিস্‌গা পর্বতের নীচে অবস্থিত অরাবা উপত্যকার সমুদ্র পর্যন্ত যর্দ্দনের পূর্বদিকে অবস্থিত সমস্ত অরাবা উপত্যকা অধিকার করেছিলেন।