Deuteronomy 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা কোন্ বড় জাতির এমন নিকটবর্তী আল্লাহ্ আছেন, যেমন আমাদের আল্লাহ্ মাবুদ? যখনই আমরা তাঁকে ডাকি, তিনি নিকটবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমন আর কোনও মহান জাতি কি আছে যাদের ঈশ্বর তাদের কাছে থাকে, যেমন করে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ডাকলে তাঁকে কাছে পাওয়া যায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা কোন্ বড় জাতির এমন নিকটবর্ত্তী ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু? যখনই আমরা তাঁহাকে ডাকি, তিনি নিকটবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা কোন্ বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু? যখনই আমরা তাঁহাকে ডাকি, তিনি নিকটবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন আর কোন্ মহান জাতি আছে যাদের দেব-দেবতারা তাদের কাছে থাকে, যেমন করে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ডাকলে তাঁকে কাছে পাওয়া যায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন আর কোন্ মহান জাতি আছে যাদের দেব-দেবী তাদের কাছে থাকে, যেমন করে আমাদের মাবুদ আল্লাহ্কে ডাকলে তাঁকে কাছে পাওয়া যায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যেমন আমাদের সহায় তেমন আর কোন মহান জাতিক ঈশ্বর তাদের সহায়? আমরা যখনই তাঁকে ডাকি তখনই তাঁকে কাছে পাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কারণ এমন কোন্ মহান জাতি রয়েছে যাদের ঈশ্বর নিকটেই থাকেন এবং আমাদের প্রভু ঈশ্বরের মত ডাকলেই কাছে আসেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কোন্ বড় জাতির কাছে এমন ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু? যখনই আমরা তাঁকে ডাকি, তিনি আমাদের সঙ্গে থাকেন।