Deuteronomy 4:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আজ তোমাদের সাক্ষাতে যে সমস্ত শরীয়ত দিচ্ছি, তার মত যথার্থ বিধি ও অনুশাসন কোন্ বড় জাতির আছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি আজ তোমাদের সামনে যে বিধান দিচ্ছি, তার মতো ন্যায়নিষ্ঠ অনুশাসন ও বিধান কোনও বড়ো জাতির আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি অদ্য তোমাদের সাক্ষাতে যে সমস্ত ব্যবস্থা দিতেছি, তাহার মত যথার্থ বিধি ও শাসন কোন্ বড় জাতির আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি অদ্য তোমাদের সাক্ষাতে যে সমস্ত ব্যবস্থা দিতেছি, তাহার মত যথার্থ বিধি ও শাসন কোন্ বড় জাতির আছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন আর কোন্ মহান জাতি আছে যাদের নিয়ম ও আইন-কানুন তোমাদের কাছে আজকে আমার দেওয়া নিয়ম-কানুনের মত ন্যায়ে ভরা?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন আর কোন্ মহান জাতি আছে যাদের নিয়ম ও শরীয়ত তোমাদের কাছে আজকে আমার দেওয়া নিয়ম-কানুনের মত ন্যায়ে ভরা?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর আমি তোমাদের এই যে সব বিধান দিয়েছি তার মত ন্যায়সঙ্গত বিধি ও অনুশাসন আর কোন মহান জাতির আছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ আমি তোমাদের যে শিক্ষামালা দিচ্ছি, সেরকম ভাল ও ন্যায় বিধি ও নিয়মাবলী কোন জাতির আছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি আজ তোমাদের সামনে যে সব ব্যবস্থা দিচ্ছি, তার মত সঠিক নিয়ম ও আদেশ কোন্ বড় জাতির আছে?