Deuteronomy 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা সমস্ত ইসরাইলকে ডেকে বললেন, হে ইসরাইল, আমি তোমাদের উদ্দেশে আজ যেসব বিধি ও অনুশাসনের কথা বলছি, সেসব শোন, তোমরা তা শিক্ষা কর ও যত্নপূর্বক পালন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সমস্ত ইস্রায়েলীকে ডেকে বললেন: হে ইস্রায়েল, শোনো, আজ আমি তোমাদের কাছে অনুশাসন ও বিধানগুলি ঘোষণা করছি। সেগুলি শিখে নিয়ো এবং যত্নের সঙ্গে পালন কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকিলেন, ও তাহাদিগকে কহিলেন, হে ইস্রায়েল, আমি তোমাদের কর্ণগোচরে অদ্য যে সকল বিধি ও শাসন বলি, সে সকল শুন, তোমরা তাহা শিক্ষা কর, ও যত্নপূর্ব্বক পালন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকিলেন, ও তাহাদিগকে কহিলেন, হে ইস্রায়েল, আমি তোমাদের কর্ণগোচরে অদ্য যে সকল বিধি ও শাসন বলি, সেই সকল শুন, তোমরা তাহা শিক্ষা কর, ও যত্নপূর্বক পালন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি সমস্ত ইস্রায়েলীয়দের ডেকে বললেন, “ইস্রায়েলীয়েরা, আজ আমি তোমাদের কাছে যে সব নিয়ম ও নির্দেশ প্রকাশ করছি তোমরা তা শোন। তোমরা সেগুলো শিখে রাখবে এবং তা যত্নের সংগে পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা সমস্ত বনি-ইসরাইলদের ডেকে বললেন, “বনি-ইসরাইলরা, আজ আমি তোমাদের কাছে যে সব নিয়ম ও নির্দেশ প্রকাশ করছি তোমরা তা শোন। তোমরা সেগুলো শিখে রাখবে এবং তা যত্নের সংগে পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলীদের সকলকে ডেকে বললেন, হে ইসরায়েলকুল! শোন, আজ আমি তোমাদের কাছে যে, সমস্ত বিধি ও অনুশাসন বিবৃত করছি, সেগুলি তোমরা শিখবে ও সযত্নে পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি ইস্রায়েলের সমস্ত লোককে আহ্বান করে তাদের বলেছিলেন, “ইস্রায়েলের লোকরা তোমরা অবশ্যই এই বিধিগুলি শিখবে এবং সেগুলি অনুসরণ করবে| এই বিধিসমুহ শোনো এবং সেগুলো মেনে চলার ব্যাপারে নিশ্চিত থেকো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি সমস্ত ইস্রায়েলকে ডাকলেন ও তাদেরকে বললেন, “শোনো, হে ইস্রায়েল, আমি তোমাদের কানে আজ যে সব বিধি ও শাসন বলি, সে সব শোনো, তোমরা তা শেখ ও যত্নসহকারে পালন কর।