Deuteronomy 5:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা আমাকে মহব্বত কর ও আমার সমস্ত হুকুম পালন করে, আমি তাদের হাজার হাজার পুরুষ পর্যন্ত অটল মহব্বত প্রকাশ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞাগুলি পালন করে, হাজার প্রজন্ম পর্যন্ত তাদের প্রতি ভালোবাসা দেখাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহারা আমাকে প্রেম করে, ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র [পুরুষ] পর্য্যন্ত দয়া করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহারা আমাকে প্রেম করে, ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র [পুরুষ] পর্যন্ত দয়া করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা আমাকে ভালবাসে এবং আমার আদেশ পালন করে হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার অটল ভালবাসা থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা আমাকে মহব্বত করে এবং আমার হুকুম পালন করে হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার অটল মহব্বত থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যারা আমাকে ভালবাসে, আমার সকল নির্দেশ পালন করে, বংশ পরম্পরায় তাদের প্রতি আমি করুণা করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে সব লোকরা আমাকে ভালবাসে এবং আমার আজ্ঞাগুলো মেনে চলে, হাজার হাজার পুরুষ ধরে আমি তাদের পরিবারের প্রতি আমার বিশ্বস্ত ভালবাসা প্রদর্শন করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা আমাকে ভালবাসে ও আমার আজ্ঞা সব পালন করে, আমি তাদের হাজার পুরুষ পর্যন্ত দয়া করি।