Deuteronomy 5:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সপ্তম দিন তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে বিশ্রামবার; সেদিন তুমি, বা তোমার পুত্র, বা কন্যা, বা তোমার গোলাম বা বাঁদী, বা তোমার গরু, বা গাধা, বা অন্য কোন পশু, বা তোমার তোরণদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেউ কোন কাজ করো না; তোমার গোলাম ও তোমার বাঁদী যেন তোমার মত বিশ্রাম পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার বলদ বা তোমার গাধা বা অন্য কোনও পশুপাল বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না, যেন তোমার দাস বা দাসী বিশ্রাম পায়, যেমন তুমিও পাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন; সেই দিন তুমি, কি তোমার পুত্র, কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার গোরু, কি গর্দ্দভ, কি অন্য কোন পশু, কি তোমার পুরদ্বারের মধ্যবর্ত্তী বিদেশী, কেহ কোন কার্য্য করিও না; তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন; সেই দিন তুমি, কি তোমার পুত্র, কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার গরু, কি গর্দভ, কি অন্য কোন পশু, কি তোমার পুরদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেহ কোন কার্য করিও না; তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সপ্তম দিনটি হল তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামের দিন। সেই দিন তোমরা, তোমাদের ছেলেমেয়ে, তোমাদের দাস ও দাসী, তোমাদের গরু ও গাধা কিম্বা অন্য কোন পশু কিম্বা তোমাদের গ্রাম ও শহরে বাস করা অন্য জাতির লোক- কারও কোন কাজ করা চলবে না। এতে তোমাদের দাস ও দাসীও তোমাদের মত বিশ্রাম পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সপ্তম দিনটি হল তোমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে বিশ্রামের দিন। সেই দিন তোমরা, তোমাদের ছেলেমেয়ে, তোমাদের গোলাম ও বাঁদী, তোমাদের গরু ও গাধা কিংবা অন্য কোন পশু কিংবা তোমাদের গ্রাম ও শহরে বাস করা অন্য জাতির লোক- কারও কোন কাজ করা চলবে না। এতে তোমাদের গোলাম ও বাঁদীও তোমাদের মত বিশ্রাম পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সপ্তম দিন তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানার্থে বিশ্রাম দিন। সেই দিন তুমি, তোমার পুত্র, কন্যা, দাস, দাসী, গরু, গাধা কিংবা অন্য কোন পশু, তোমার গৃহে বসবাসকারী কোন বিদেশী-কেউ কোন কাজ করবে না। তোমার দাস ও দাসী যেন তোমার মতই বিশ্রাম উপভোগ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু তোমাদের ঈশ্বরকে সম্মান প্রদর্শনের জন্য সপ্তম দিনটি হল বিশ্রামের দিন, সুতরাং সেই দিনে কোনো ব্যক্তির কাজ করা উচিৎ‌ নয়| তোমরা, তোমাদের পুত্ররা এবং কন্যারা, তোমাদের শহরে বসবাসকারী বিদেশীরা অথবা তোমাদের পুরুষ অথবা স্ত্রী, ক্রীতদাসরা কেউই কাজ করবে না| এমন কি তোমাদের গরুদের, গাধাদের এবং অন্যান্য পশুদেরও কোনো কাজ করা উচিৎ‌ হবে না| ঠিক তোমাদের মতোই তোমাদের ক্রীতদাসরা বিশ্রাম করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর জন্য বিশ্রামদিন; এই দিনের তুমি কোনো কাজ কর না, না তুমি, না তোমার ছেলে, না তোমার মেয়ে, না তোমার দাস দাসী, না তোমার গরু, না গাধা, না অন্য কোনো পশু, না তোমার ফটকের মাঝখানের বিদেশী, কেউ কোনো কাজ কর না; তোমার দাস ও তোমার দাসী যেন তোমার মতো বিশ্রাম পায়।