Deuteronomy 5:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমাদের আল্লাহ্ মাবুদ আমাদের কাছে তাঁর প্রতাপ ও মহিমা দেখালেন এবং আমরা আগুনের মধ্য থেকে তাঁর বাণী শুনতে পেলাম; মানুষের সঙ্গে আল্লাহ্ কথা বললেও সে বাঁচতে পারে, এই আমরা আজ দেখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা বলেছিলে, “আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের তাঁর প্রতাপ ও মহিমা দেখিয়েছেন, আর আমরা আগুনের মধ্য থেকে তাঁর রব শুনেছি। আজ আমরা দেখলাম যে মানুষের সঙ্গে ঈশ্বর কথা বললেও সে বাঁচতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে আপন প্রতাপ ও মহিমা প্রদর্শন করিলেন, এবং আমরা অগ্নির মধ্য হইতে তাঁহার রব শুনিতে পাইলাম; মনুষ্যের সহিত ঈশ্বর কথা কহিলেও সে বাঁচিতে পারে, ইহা আমরা অদ্য দেখিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে আপন প্রতাপ ও মহিমা প্রদর্শন করিলেন, এবং আমরা অগ্নির মধ্য হইতে তাঁহার রব শুনিতে পাইলাম; মনুষ্যের সহিত ঈশ্বর কথা কহিলেও সে বাঁচিতে পারে, ইহা আমরা অদ্য দেখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তখন বলেছিলে, ‘আমাদের ঈশ্বর সদাপ্রভু যে কত গৌরবময় ও মহান তা তিনি আমাদের দেখিয়েছেন আর আগুনের মধ্য থেকে আমরা তাঁর স্বর শুনতে পেয়েছি। আজকে আমরা বুঝতে পারলাম যে, ঈশ্বর কারও কাছে কথা বলবার পরেও সে বেঁচে থাকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তখন বলেছিলে, ‘আমাদের মাবুদ আল্লাহ্ যে কত গৌরবময় ও মহান তা তিনি আমাদের দেখিয়েছেন আর আগুনের মধ্য থেকে আমরা তাঁর গলার আওয়াজ শুনতে পেয়েছি। আজকে আমরা বুঝতে পারলাম যে, আল্লাহ্ কারও কাছে কথা বলবার পরেও সে বেঁচে থাকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের কাছে তাঁর প্রতাপ ও মহিমা প্রদর্শন করেছেন এবং অগ্নিশিখার মধ্য থেকে তাঁর কন্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার পরও মানুষ বেঁচে থাকতে পারে, তা আজ আমরা দেখলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলেছিল, ‘প্রভু আমাদের ঈশ্বর আমাদের তাঁর মহিমা এবং তাঁর মহত্ব দেখিয়েছেন! আমরা তাঁকে আগুনের মধ্য থেকে কথা বলতে শুনেছিলাম! ঈশ্বর মানুষের সাথে কথা বলার পরেও সে যে বেঁচে থাকতে পারে তা আজ আমরা দেখলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বললে, ‘দেখ, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে নিজের প্রতাপ ও মহিমা দেখালেন এবং আমরা আগুনের মধ্যে থেকে তাঁর রব শুনতে পেলাম; আজ আমরা দেখেছি যে যখন ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেন, তারা বাঁচতে পারে।