Deuteronomy 5:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যারা মাংসময়, তাদের মধ্যে এমন কে আছে যে, আমাদের মত আগুনের মধ্য থেকে জীবন্ত আল্লাহ্র, যাঁর মুখ থেকে বাণী নিঃসৃত হয়, আর তা শুনে বেঁচেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের মধ্যে এমন কে আছে যে আমাদের মতো করে আগুনের মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের রব শুনবার পরেও বেঁচে আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যাহারা মাংসময়, তাহাদের মধ্যে এমন কে আছে যে, আমাদের ন্যায় অগ্নির মধ্য হইতে বাক্যবাদী জীবৎ ঈশ্বরের রব শুনিয়া বাঁচিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যাহারা মাংসময়, তাহাদের মধ্যে এমন কে আছে যে, আমাদের ন্যায় অগ্নির মধ্য হইতে বাক্যবাদী জীবন্ত ঈশ্বরের রব শুনিয়া বাঁচিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের মধ্যে এমন কে আছে যে, আমাদের মত করে আগুনের মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের স্বর শুনবার পরেও বেঁচে আছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের মধ্যে এমন কে আছে যে, আমাদের মত করে আগুনের মধ্য থেকে জীবন্ত আল্লাহ্র গলার আওয়াজ শুনবার পরেও বেঁচে আছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা এমন কোন্ জীব আছে যে আমাদের মত অগ্নিশিখার মধ্য থেকে জীবন্ময় ঈশ্বরের কন্ঠস্বর শুনেও বেঁচে আছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোনোও ব্যক্তি আগুনের মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের কন্ঠস্বর শোনে নি, যেমন আমরা শুনেছি এবং শুনে এখনও বেঁচে আছি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মানুষের মধ্যে এমন কে আছে যে, আমরা যেমন করেছি আমাদের মতো আগুনের মধ্যে থেকে জীবন্ত ঈশ্বরের রব শুনে বেঁচেছে?