Deuteronomy 5:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিই কাছে গিয়ে আমাদের আল্লাহ্‌ মাবুদ যে সমস্ত কথা বলেন, তা শোন; আমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাকে যা যা বলবেন, সেসব কথা তুমি আমাদের বলো; আমরা তা শুনে পালন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের ঈশ্বর সদাপ্রভু যা বলছেন, আপনি কাছে গিয়ে তা শুনে আসুন। পরে আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনাকে যা বলবেন তা আমাদের বলবেন। আমরা তা শুনব ও বাধ্য হব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিই নিকটে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভু যে সমস্ত কথা কহেন, তাহা শুন; আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহ যাহা বলিবেন, সেই সমস্ত কথা তুমি আমাদিগকে বলিও; আমরা তাহা শুনিয়া পালন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিই নিকটে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভু যে সমস্ত কথা কহেন, তাহা শুন; আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহা যাহা বলিবেন, সেই সমস্ত কথা তুমি আমাদিগকে বলিও; আমরা তাহা শুনিয়া পালন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ঈশ্বর সদাপ্রভু যা বলেছেন, আপনিই কাছে গিয়ে তা শুনে আসুন। তিনি আপনাকে যা বলবেন তা আমাদের জানিয়ে দেবেন; আমরা তা শুনে সেইমতই চলব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের মাবুদ আল্লাহ্‌ যা বলেছেন, আপনিই কাছে গিয়ে তা শুনে আসুন। তিনি আপনাকে যা বলবেন তা আমাদের জানিয়ে দেবেন; আমরা তা শুনে সেইমতই চলব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই বরং কাছে গিয়ে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যা কিছু বলেন, শোন। তিনি তোমাকে যা বলবেন, সে কথা তুমিই আমাদের বলো, আমরা সবই পালন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি তুমি কাছে যাও এবং প্রভু আমাদের ঈশ্বর যা বলেন তার সমস্তটা শোনো| এরপর প্রভু আমাদের ঈশ্বর তোমকে যা কিছু বলেন আমাদের বলো| আমরা তোমার কথা শুনব এবং তোমার কথামতো সমস্ত কাজ করব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার জন্য, তুমি যাও এবং আমাদের ঈশ্বর সদাপ্রভু যে সব কথা বলেন, তা শোনো; আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যা যা বলবেন, সেই সব কথা তুমি আমাদেরকে বল; আমরা তা শুনে পালন করব।’