Deuteronomy 5:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যখন আমাকে এই কথা বললে, তখন মাবুদ তোমাদের সেসব আবেদন শুনলেন; আর মাবুদ আমাকে বললেন, এই লোকেরা তোমাকে যা যা বলেছে, সেই আবেদন আমি শুনলাম; তারা যা যা বলেছে, সেসব ভালই বলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন আমার সঙ্গে কথা বলছিলে তখন সদাপ্রভু তোমাদের কথা শুনেছিলেন এবং সদাপ্রভু আমাকে বলেছিলেন, “লোকে তোমাকে যা বলেছে আমি তা শুনেছি। তারা যা বলেছে সবই ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যখন আমাকে এই কথা কহিলে, তখন সদাপ্রভু তোমাদের সেই বাক্যের রব শুনিলেন; আর সদাপ্রভু আমাকে কহিলেন, এই লোকেরা তোমাকে যাহা যাহা বলিয়াছে, সেই বাক্যের রব আমি শুনিলাম; উহারা যাহা যাহা বলিয়াছে, সে সমস্ত ভালই বলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যখন আমাকে এই কথা কহিলে, তখন সদাপ্রভু তোমাদের সেই বাক্যের রব শুনিলেন; আর সদাপ্রভু আমাকে কহিলেন, এই লোকেরা তোমাকে যাহা যাহা বলিয়াছে, সেই বাক্যের রব আমি শুনিলাম; উহারা যাহা যাহা বলিয়াছে, সেই সমস্ত ভালই বলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার সংগে যখন তোমরা কথা বলছিলে তখন সদাপ্রভু তোমাদের কথা শুনেছিলেন এবং আমাকে বলেছিলেন, ‘এই লোকেরা তোমাকে যা বলেছে তা আমি শুনেছি। তারা যা বলেছে তা ভালই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার সংগে যখন তোমরা কথা বলছিলে তখন মাবুদ তোমাদের কথা শুনেছিলেন এবং আমাকে বলেছিলেন, ‘এই লোকেরা তোমাকে যা বলেছে তা আমি শুনেছি। তারা যা বলেছে তা ভালই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমাকে যে কথা বললে, সবই প্রভু পরমেশ্বর শুনলেন, আর তিনি আমাকে বললেন, এরা তোমাকে যা বলেছে, সবই আমি শুনেছি। এরা ভাল কথাই বলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যা বলেছিলে প্রভু সেগুলো শুনে আমায় বলেছিলেন, ‘লোকরা যা বলছে, সেগুলো আমি শুনেছি এবং তারা ভালই বলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যখন আমাকে এই কথা বললে, তখন সদাপ্রভু তোমাদের সেই কথার রব শুনলেন; তিনি আমাকে বললেন, আমি এই সব লোকদের কথা শুনেছি, তারা যা তোমাকে বলেছে; তারা যা বলেছে তা ভালই বলেছে।