Deuteronomy 5:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা, সব সময় আমাকে ভয় ও আমার সমস্ত হুকুম পালন করতে যদি তাদের এরকম মন থাকে, তবে তাদের ও তাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহা, সবসময় আমাকে ভয় করতে ও আমার আজ্ঞা পালন করতে যদি তাদের এরকম মনের ইচ্ছা থাকে, তাহলে তাদের ও তাদের সন্তানদের চিরকাল মঙ্গল হবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা, সর্ব্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা, সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে ভক্তি করবার এবং আমার আদেশ পালন করে চলবার এই মনোভাব যেন তাদের সব সময় থাকে। তাতে তাদের ও তাদের সন্তানদের চিরস্থায়ী মংগল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে ভয় করবার এবং আমার হুকুম পালন করে চলবার এই মনোভাব যেন তাদের সব সময় থাকে। তাতে তাদের ও তাদের সন্তানদের চিরস্থায়ী উন্নতি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহা, ওদের মনোভাব যদি এই রকমই থাকে, ওরা যদি সর্বদা আমাকে সম্ভ্রম করে এবং আমার নির্দেশ পালন করে, তাহলে ওদের ও ওদের সন্তানসন্ততিদের চিরস্থায়ী মঙ্গল হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ইচ্ছা তারা যেন হৃদয়ের মধ্য থেকে সর্বদাই আমাকে সম্মান করে এবং আমার সমস্ত আদেশগুলো মেনে চলে| তাহলে তাদের এবং তাদের উত্তরপুরুষদের পক্ষে সমস্ত কিছুই চিরকালের জন্য ভালো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহা, সবদিন আমাকে ভয় করতে ও আমার আদেশ সব পালন করতে যদি ওদের এরকম মন থাকে, তবে ওদের ও তাদের ছেলে মেয়েদের চিরকাল ভালো হবে।”