Deuteronomy 5:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমাদের আল্লাহ্ মাবুদ তোমাদেরকে যেমন হুকুম করলেন, তা যত্নপূর্বক পালন করবে, তার ডানে বা বামে ফিরবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে আদেশ দিয়েছেন সেগুলি যত্নের সঙ্গে পালন কোরো; তার ডানদিকে বা বাঁদিকে যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যেমন আজ্ঞা করিলেন, তাহা যত্নপূর্ব্বক পালন করিবে, তাহার দক্ষিণে কি বামে ফিরিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যেমন আজ্ঞা করিলেন, তাহা যত্নপূর্বক পালন করিবে, তাহার দক্ষিণে কি বামে ফিরিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যা করবার আদেশ দিয়েছেন তা তোমাদের যত্নের সংগে পালন করতে হবে; তা থেকে একটুও এদিক-সেদিক হওয়া চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের যা করবার হুকুম দিয়েছেন তা তোমাদের যত্নের সংগে পালন করতে হবে; তা থেকে একটুও এদিক-সেদিক হওয়া চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে নির্দেশ দিয়েছেন সযত্নে সেগুলি পালন করবে। কোন ভাবেই বিচ্যুত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সুতরাং প্রভু তোমাদের যেমন আজ্ঞা করেছিলেন, সেইগুলো যত্ন সহকারে পালন করবে, তার ডান দিকে কি বাম দিকে ফিরবে না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যেমন আদেশ দিলেন, তা পালন করবে, তুমি ডান দিকে কি বাম দিকে ঘুরবে না।