Deuteronomy 5:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদেরকে যে যে পথে চলবার হুকুম দিলেন, সেসব পথে চলবে; যেন তোমরা বাঁচতে পার ও তোমাদের মঙ্গল হয় এবং যে দেশ তোমরা অধিকার করবে সেখানে তোমাদের দীর্ঘ পরমায়ু হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাতে তোমরা বাঁচতে পারো এবং তোমাদের মঙ্গল হয় আর যে দেশ তোমরা অধিকার করবে সেখানে অনেক দিন বেঁচে থাকতে পারো সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে যে পথে তোমাদের চলবার আদেশ দিয়েছেন তোমরা সেইসব পথেই চলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন, সেই সমস্ত পথে চলিবে; যেন তোমরা বাঁচিতে পার ও তোমাদের মঙ্গল হয়, এবং যে দেশ তোমরা অধিকার করিবে, তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন, সেই সমস্ত পথে চলিবে; যেন তোমরা বাঁচিতে পার ও তোমাদের মঙ্গল হয়, এবং যে দেশ তোমরা অধিকার করিবে, তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে তোমরা বাঁচতে পার এবং তোমাদের মংগল হয় আর যে দেশ তোমরা অধিকার করবে সেখানে অনেক দিন বেঁচে থাকতে পার সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে যে পথে তোমাদের চলবার আদেশ দিয়েছেন তোমরা সেই সব পথেই চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে তোমরা বাঁচতে পার এবং তোমাদের উন্নতি হয় আর যে দেশ তোমরা অধিকার করবে সেখানে অনেক দিন বেঁচে থাকতে পার সেইজন্য তোমাদের মাবুদ আল্লাহ্‌ যে যে পথে তোমাদের চলবার হুকুম দিয়েছেন তোমরা সেই সব পথেই চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে পথে চলার নির্দেশ দিয়েছেন, সেই পথেই চলবে। তাহলে তোমরা জীবনলাভ করবে ও তোমাদের মঙ্গল হবে। যে দেশ তোমরা অধিকার করতে চলেছ, সেখানে দীর্ঘ জীবন লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের ঈশ্বর যে ভাবে আজ্ঞা করেছিলেন, তোমরা অবশ্যই ঠিক সেভাবেই জীবনযাপন করবে| তাহলেই তোমরা দীর্ঘজীবি হবে এবং তোমাদের পক্ষে সব কিছুই ভালো হবে| যে দেশ তোমাদের হবে সেই দেশে তোমরা দীর্ঘদিন বেঁচে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যে আদেশ দিলেন, সেই সব পথে চলবে; যেন তোমরা বাঁচতে পার ও তোমাদের ভালো হয় এবং যে দেশ তোমরা অধিকার করবে, সেখানে তোমাদের দীর্ঘায়ু হয়।