Deuteronomy 5:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আমি তোমার আল্লাহ্ মাবুদ, যিনি মিসর দেশ থেকে, গোলাম-গৃহ থেকে তোমাকে বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমিই তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। মিসর দেশের গোলামী থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘আমি আল্লাহ্ তোমাদের মাবুদ। মিসর দেশের গোলামী থেকে আমিই তোমাদের বের করে এনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমিই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমিই মিশরের দাসত্বের আগার থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘আমি প্রভু তোমাদের ঈশ্বর| তোমরা যেখানে ক্রীতদাস হয়েছিলে সেই মিশর থেকে আমি তোমাদের পথ দেখিয়ে বার করে নিয়ে এসেছিলাম| সুতরাং তোমরা অবশ্যই এই আজ্ঞাগুলো মানবে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্ বের ঘর থেকে, তোমাদের বের করে এনেছেন।