Deuteronomy 5:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার জন্য খোদাই-করা মূর্তি তৈরি করো না; উপরিস্থ বেহেশতে, নিচস্থ দুনিয়াতে ও দুনিয়ার নিচস্থ পানিতে, যা যা আছে, তাদের কোন মূর্তি তৈরি করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজের জন্য তুমি ঊর্ধ্বস্থ স্বর্গের বা অধঃস্থ পৃথিবীর বা জলরাশির তলার কোনো কিছুর আকৃতিবিশিষ্ট কোনও প্রতিমা তৈরি করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপনার নিমিত্তে ক্ষোদিত প্রতিমা নির্ম্মাণ করিও না; উপরিস্থ স্বর্গে, নীচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নীচস্থ জলে, যাহা যাহা আছে, তাহাদের কোন মূর্ত্তি নির্ম্মাণ করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তোমার জন্য ক্ষোদিত প্রতিমা নির্মাণ করিও না; উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলে, যাহা যাহা আছে, তাহাদের কোন মূর্তি নির্মাণ করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘পূজার উদ্দেশ্যে তোমরা কোন মূর্তি তৈরী করবে না, তা আকাশের কোন কিছুর মত হোক বা মাটির উপরকার কোন কিছুর মত হোক কিম্বা জলের মধ্যেকার কোন কিছুর মত হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘পূজার উদ্দেশ্যে তোমরা কোন মূর্তি তৈরী করবে না, তা আসমানের কোন কিছুর মত হোক বা মাটির উপরকার কোন কিছুর মত হোক কিংবা পানির মধ্যেকার কোন কিছুর মত হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কোন প্রতিমূর্তি ক্ষোদাই বা নির্মাণ করবে না। ঊর্ধ্বে, আকাশে, নিম্নে এই পৃথিবীতে এবং পৃথিবীর নীচে জলে যা কিছু আছে তার কোন কিছুরই প্রতিমূর্তি নির্মাণ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘তোমরা অবশ্যই কোনো প্রতিমা তৈরী করবে না| আকাশের ওপরের কোনো কিছুর অথবা পৃথিবীর ওপরের কোনো কিছুর অথবা জলের নীচের কোনো কিছুর মূর্ত্তি অথবা ছবি তোমরা তৈরী করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার জন্য খোদাই করা প্রতিমা তৈরী কর না; উপরে অবস্থিত স্বর্গে, নীচে অবস্থিত পৃথিবীতে ও পৃথিবীর নীচে অবস্থিত জলে যা যা আছে, তাদের কোনো মূর্ত্তি তৈরী কর না;