Deuteronomy 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদেরকে শিক্ষা দেবার জন্য তোমাদের আল্লাহ্ মাবুদ আমাকে এই হুকুম ও এসব বিধি ও অনুশাসন সম্বন্ধে নির্দেশ করেছেন; যেন তোমরা যে দেশ অধিকার করতে পার হয়ে যাচ্ছ, সেই দেশে সেসব পালন কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের শিক্ষা দেওয়ার জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা, অনুশাসন ও বিধান দিয়েছেন যেন জর্ডন নদী পার হয়ে তোমরা যে দেশ অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা তা পালন করে চলো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদিগকে শিক্ষা দিবার নিমিত্তে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা, ও এই এই বিধি ও শাসন আদেশ করিয়াছেন; যেন তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদিগকে শিক্ষা দিবার নিমিত্তে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা, এই এই বিধি ও শাসন আদেশ করিয়াছেন; যেন তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ, সেই দেশে সেই সমস্ত পালন কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সব আদেশ, নিয়ম ও নির্দেশ তোমাদের শিক্ষা দেবার জন্য আমাকে আদেশ দিয়েছেন, যেন যর্দন নদী পার হয়ে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা তা পালন করে চল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মাবুদ আল্লাহ্ এই সব হুকুম, নিয়ম ও নির্দেশ তোমাদের শিক্ষা দেবার জন্য আমাকে হুকুম দিয়েছেন, যেন জর্ডান নদী পার হয়ে যে দেশ তোমরা অধিকার করতে যাচ্ছ সেখানে তোমরা তা পালন করে চল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সমস্ত নির্দেশ, বিধি ও অনুশাসন তোমাদের শেখানোর জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে আদেশ দিয়েছেন। তোমরা এখন নদী পার হয়ে যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে গিয়ে তোমারা এই নির্দেশই পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, তোমাদের ঈশ্বর আমাকে তোমাদের এই আজ্ঞাসমুহ, বিধি এবং নিয়মসমূহ শেখাতে বলেছিলেন যেন যে দেশে তোমরা বসবাস করতে যাচ্ছ সেখানে এই বিধিগুলো মেনে চলতে পার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদেরকে শিক্ষা দেবার জন্যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা, বিধি ও শাসন আদেশ করেছেন; যেন তোমরা যে দেশ অধিকার করতে যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে সে সব পালন কর;