Deuteronomy 6:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইস্‌হাক ও ইয়াকুবের কাছে তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে যে দেশ দিতে কসম খেয়েছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করার পর তুমি যা তৈরি কর নি, এমন বড় বড় ও সুন্দর সুন্দর নগর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ঈশ্বর সদাপ্রভু যখন তোমাদের সেই দেশে নিয়ে যাবেন যা তিনি তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে দেবার জন্য প্রতিজ্ঞা করেছিলেন—যে দেশে থাকবে বড়ো বড়ো সমৃদ্ধশালী নগর যেগুলি তোমরা তৈরি করোনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার পিতৃপুরুষ অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করিলে পর তুমি যাহা গাঁথ নাই, এমন বৃহৎ বৃহৎ ও সুন্দর সুন্দর নগর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার পিতৃপুরুষ অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করিলে পর তুমি যাহা গাঁথ নাই, এমন বৃহৎ বৃহৎ ও সুন্দর সুন্দর নগর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দেবার কথা শপথ করে বলেছিলেন সেখানে তিনি তোমাদের নিয়ে যাবেন। সেখানে রয়েছে এমন সব সুন্দর ও বড় বড় শহর যা তোমরা নিজেরা তৈরী কর নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কাছে তোমাদের মাবুদ আল্লাহ্‌ তোমাদের যে দেশ দেবার কথা কসম খেয়ে বলেছিলেন সেখানে তিনি তোমাদের নিয়ে যাবেন। সেখানে রয়েছে এমন সব সুন্দর ও বড় বড় শহর যা তোমরা নিজেরা তৈরী কর নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম,ইস্‌হাক ও যাকোবকে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই দেশে তিনি তোমাদের নিয়ে যাওয়ার পর তোমরা তোমাদের দ্বারা নির্মিত নয় এমন অনেক বৃহৎ ও সুন্দর নগর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসহাক, এবং যাকোবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন| তোমাদের এই দেশ দেওয়ার জন্য প্রভু প্রতিজ্ঞা করেছিলেন| প্রভু সেই দেশ তোমাদের দেবেন এবং তোমরা যেগুলো তৈরী করো নি সেই বৃহৎ‌‌ এবং সম্পদশালী শহরগুলোও তিনি তোমাদের দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পূর্বপুরুষ অব্রাহামের, ইস্‌হাকের ও যাকোবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করেছেন, সে দেশে তিনি তোমাকে নিয়ে গেলে পর তুমি যা নির্মাণ করনি, এমন বিশাল ও সুন্দর শহর