Deuteronomy 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যাতে কিছুই সঞ্চয় কর নি, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সব বাড়ি-ঘর ও যা খনন কর নি, এমন সব খনন করা কূপ এবং যা প্রস্তুত কর নি, এমন সব আঙ্গুরক্ষেত ও জলপাইক্ষেত পেয়ে যখন তুমি ভোজন করে তৃপ্ত হবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমন সব জিনিসে ভরা ঘরবাড়ি যেগুলি তোমরা জোগাড় করোনি, কুয়ো যা তোমরা খোঁড়োনি, এবং আঙুরের বাগান ও জলপাই গাছ যা তোমরা লাগাওনি—তখন তোমরা সেগুলি খাবে ও তৃপ্ত হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাহাতে কিছুই সঞ্চয় কর নাই, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সকল গৃহ, ও যাহা খুদ নাই, এমন সকল খনিত কূপ, এবং যাহা প্রস্তুত কর নাই, এমন সকল দ্রাক্ষাক্ষেত্র ও জিতক্ষেত্র পাইয়া যখন তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যাহাতে কিছুই সঞ্চয় কর নাই, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সকল গৃহ, ও যাহা খনন কর নাই, এমন সকল খনিত কূপ, এবং যাহা প্রস্তুত কর নাই, এমন সকল দ্রাক্ষাক্ষেত্র ও জলপাইক্ষেত্র পাইয়া যখন তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সব ভাল ভাল জিনিষে ভরা ঘর-বাড়ী যে সব জিনিস তোমরা নিজেরা যোগাড় কর নি, এমন সব জল রাখবার জায়গা যা তোমরা নিজেরা কেটে তৈরী কর নি এবং এমন সব আংগুর ক্ষেত ও জলপাই বাগান যার গাছপালা তোমরা নিজেরা লাগাও নি। কিন্তু সেখানে খেয়েদেয়ে তৃপ্ত হবার পরে সতর্ক থেকো যাতে তোমরা সদাপ্রভুকে ভুলে না যাও, যিনি মিসর দেশের গোলামী থেকে তোমাদের বের করে এনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সব ভাল ভাল জিনিসে ভরা ঘর-বাড়ী যে সব জিনিস তোমরা নিজেরা যোগাড় কর নি, এমন সব পানি রাখবার জায়গা যা তোমরা নিজেরা কেটে তৈরী কর নি এবং এমন সব আংগুর ক্ষেত ও জলপাই বাগান যার গাছপালা তোমরা নিজেরা লাগাও নি। কিন্তু সেখানে খাওয়া-দাওয়া করে তৃপ্ত হবার পরে সতর্ক থেকো যাতে তোমরা মাবুদকে ভুলে না যাও, যিনি মিসর দেশের গোলামী থেকে তোমাদের বের করে এনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সঞ্চিত নয় এমন উত্তম দ্রব্যে পরিপূর্ণ অনেক গৃহ, তোমাদের দ্বারা খনিত নয় এমন অনেক কূপ, তোমাদের তৈরী নয় এমন অনেক দ্রাক্ষাকুঞ্জ ও জলপাইয়ের উদ্যান ভোগদখল করে তোমরা যখন তৃপ্তি লাভ করবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের উত্তম এমন দ্রব্যে পরিপূর্ণ বাড়ী দেবেন, যে দ্রব্য তোমরা সেখানে রাখো নি| প্রভু তোমাদের এমন অনেক কূপ দেবেন যা তোমরা খনন করো নি| খেয়ে দেয়ে তৃপ্ত হলে পর প্রভু তোমাদের প্রচুর দ্রাক্ষার ক্ষেত এবং জলপাইয়ের গাছ দেবেন যেগুলো তোমরা রোপণ করনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যাতে কিছুই সঞ্চয় করনি, ভালো ভালো জিনিসে পরিপূর্ণ এমন সব বাড়ি যা তৈরী করনি, এমন সব কুয়ো যা খনন করনি, এমন সব আঙ্গুরক্ষেত ও জিত গাছ যা রোপণ করনি, তুমি খাবে এবং সন্তুষ্ট হবে,