Deuteronomy 6:12 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় তোমার নিজের বিষয়ে সাবধান থেকো, যিনি মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, তোমাকে বের করে এনেছেন, সেই মাবুদকে ভুলে যেও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সতর্ক থেকো যেন তোমরা সদাপ্রভুকে ভুলে না যাও, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের দেশ থেকে, তোমাদের বের করে এনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তোমরা সাবধান হয়ো। মিশরের দাসত্বের আগার থেকে যিনি তোমাদের উদ্ধার করে এনেছেন, সেই প্রভু পরমেশ্বরকে তোমরা ভুলে যেও না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু খুব সাবধান! প্রভুকে ভুলো না| মনে রেখো তোমরা মিশরে ক্রীতদাস ছিলে, কিন্তু প্রভু তোমাদের মিশর থেকে বাইরে নিয়ে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সাবধান থেকো যেন তুমি সদাপ্রভুকে ভুলে না যাও, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের বাড়ি থেকে, তোমাকে বের করে এনেছেন।