Deuteronomy 6:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমার মধ্যবর্তী তোমার আল্লাহ্ মাবুদ স্বগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ্। সাবধান, অন্য দেবতাদের পিছনে গেলে তোমার আল্লাহ্ মাবুদের ক্রোধ তোমার প্রতিকূলে প্রজ্বলিত হবে, আর তিনি দুনিয়া থেকে তোমাকে উচ্ছিন্ন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের মধ্যে আছেন, তিনি নিজের গৌরব রক্ষা করার বিষয়ে খুবই উদ্যোগী, এবং তাঁর ক্রোধের আগুন তোমাদের বিরুদ্ধে জ্বলবে, আর তিনি তোমাদের পৃথিবীর উপর থেকে ধ্বংস করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার মধ্যবর্ত্তী তোমার ঈশ্বর সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। সাবধান, পাছে তোমার ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ তোমার প্রতিকূলে প্রজ্বলিত হয়, আর তিনি ভূমণ্ডল হইতে তোমাকে উচ্ছিন্ন করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার মধ্যবর্তী তোমার ঈশ্বর সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। সাবধান, পাছে তোমার ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ তোমার প্রতিকূলে প্রজ্বলিত হয়, আর তিনি ভূমণ্ডল হইতে তোমাকে উচ্ছিন্ন করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তোমাদের মধ্যে তোমাদের যে ঈশ্বর সদাপ্রভু রয়েছেন তিনি তাঁর পাওনা ভক্তি সম্বন্ধে খুব আগ্রহী; দেব-দেবতাদের পিছনে গেলে তোমাদের বিরুদ্ধে তাঁর ক্রোধের আগুন জ্বলে উঠবে, আর তিনি পৃথিবীর উপর থেকে তোমাদের ধ্বংস করে ফেলবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তোমাদের মধ্যে তোমাদের যে মাবুদ আল্লাহ্ রয়েছেন তিনি তাঁর পাওনা এবাদত সম্বন্ধে খুব আগ্রহী; দেব-দেবীদের পিছনে গেলে তোমাদের বিরুদ্ধে তাঁর রাগের আগুন জ্বলে উঠবে, আর তিনি দুনিয়ার উপর থেকে তোমাদের ধ্বংস করে ফেলবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি হও তাহলে তোমাদের মাঝে যিনি রয়েছেন, তোমাদের সেই আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে তোমাদের বিরুদ্ধে, এবং ধরাপৃষ্ঠ থেকে তোমাদের বিলুপ্ত করবেন তিনি, কারণ তিনি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করেন না। সকল গৌরব ও মহিমা একমাত্র তাঁরই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের ঈশ্বর, যিনি তোমাদের সঙ্গে আছেন তিনি নিজের গৌরব রক্ষা করতে উদ্যোগ নেন, সুতরাং যদি তোমরা ঐ সকল অন্যান্য দেবতাদের পূজা করো, তাহলে প্রভু তোমাদের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ হবেন| তিনি তোমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত করে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার মাঝে তোমার ঈশ্বর সদাপ্রভু স্ব গৌরব রক্ষণশীল ঈশ্বর পাছে তোমার ঈশ্বর সদাপ্রভুর রাগ তোমার বিরুদ্ধে জ্বলে ওঠে, আর তিনি পৃথিবী থেকে তোমাকে ধ্বংস করেন।