Deuteronomy 6:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য ও উত্তম তা-ই করবে, যেন তোমার মঙ্গল হয়; এবং মাবুদ যে দেশের বিষয়ে তোমার পূর্বপুরুষদের কাছে এই কসম খেয়েছেন যে, তিনি তোমার সম্মুখ থেকে তোমার সমস্ত দুশমন দূর করবেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দৃষ্টিতে যা কিছু সঠিক এবং ভালো তাই কোরো, যেন তোমাদের মঙ্গল হয় এবং তোমরা গিয়ে সেই উত্তম দেশ অধিকার করো যার বিষয়ে সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করে প্রতিজ্ঞা করেছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য ও উত্তম, তাহাই করিবে, যেন তোমার মঙ্গল হয়; এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমার পিতৃপুরুষদের কাছে এই দিব্য করিয়াছেন যে, তিনি তোমার সম্মুখ হইতে তোমার সমুদয় শত্রু দূরীকৃত করিবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য ও উত্তম, তাহাই করিবে, যেন তোমার মঙ্গল হয়; এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমার পিতৃপুরুষদের কাছে এই দিব্য করিয়াছেন যে, তিনি তোমার সম্মুখ হইতে তোমার সমুদয় শত্রু দূরীকৃত করিবেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের যাতে মংগল হয় সেইজন্য সদাপ্রভুর চোখে যা ঠিক এবং ভাল তোমরা তা-ই কোরো। তাতে সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করে যে চমৎকার দেশটি দেবার কথা প্রতিজ্ঞা করেছিলেন, সেই দেশে গিয়ে তোমরা তা অধিকার করতে পারবে এবং সদাপ্রভু যেমন বলেছিলেন তেমনি করে তোমাদের সামনে থেকে তোমাদের শত্রুদের তোমরা তাড়িয়ে দিতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের যাতে উন্নতি হয় সেইজন্য মাবুদের চোখে যা ঠিক এবং ভাল তোমরা তা-ই কোরো। তাতে মাবুদ তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়ে যে চমৎকার দেশটি দেবার ওয়াদা করেছিলেন, সেই দেশে গিয়ে তোমরা তা অধিকার করতে পারবে এবং মাবুদ যেমন বলেছিলেন তেমনি করে তোমাদের সামনে থেকে তোমাদের শত্রুদের তোমরা তাড়িয়ে দিতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর দৃষ্টিতে যা ন্যায্য এবং উত্তম তাই তোমরা করবে, তাহলে তোমাদের মঙ্গল হবে এবং প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশ সম্পর্কে শপথ করে বলেছিলেন যে তোমাদের সম্মুখে থেকে তোমাদের সকল শত্রুকে তিনি বিতাড়িত করবেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেগুলো ঠিক এবং ভালো, সেরকম কাজ তোমরা অবশ্যই করবে, যেগুলো প্রভুকে খুশী করে| তাহলে সব কিছুতেই তোমরা সফল হবে এবং তোমরা সেই সুন্দর দেশে প্রবেশ করে তা অধিগ্রহণ করবে যা প্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভুর দৃষ্টিতে যা সঠিক ও ভালো, তাই করবে, যেন তোমার ভালো হয়; এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমার পূর্বপুরুষদের কাছে এই শপথ করেছেন যে, তিনি তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুকে তাড়িয়ে দেবেন,