Deuteronomy 6:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তোমার আল্লাহ্‌ মাবুদকে ভয় করে তুমি, তোমার পুত্র ও তোমার পৌত্রাদি সারা জীবন আমার নির্দেশিত তাঁর এই হুকুম ও সমস্ত নির্দেশ পালন কর, এভাবে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তোমরা, তোমাদের সন্তানেরা ও তাদের পরে তাদের সন্তানেরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে, আমি যে সকল বিধান ও আদেশ দিচ্ছি সেগুলি পালন করো যেন তোমরা বহুকাল বেঁচে জীবন উপভোগ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দেশে সে সমস্ত পালন কর; যেন আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিয়া তুমি, তোমার পুত্র ও তোমার পৌত্রাদি যাবজ্জীবন আমার আজ্ঞাপিত তাঁহার এই আজ্ঞা ও বিধি সকল পালন কর, এইরূপে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিয়া তুমি, তোমার পুত্র ও তোমার পৌত্রাদি যাবজ্জীবন আমার আজ্ঞাপিত তাঁহার এই আজ্ঞা ও বিধি সকল পালন কর, এইরূপে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তোমরা, তোমাদের ছেলেমেয়েরা ও তাদের বংশধরেরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তি করে তাঁর দেওয়া এই সব নিয়ম ও আদেশ সারা জীবন পালন করবে এবং তার ফলে অনেক দিন বেঁচে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তোমরা, তোমাদের ছেলেমেয়েরা ও তাদের বংশধরেরা তোমাদের মাবুদ আল্লাহ্‌কে ভয় করে তাঁর দেওয়া এই সব নিয়ম ও হুকুম সারা জীবন পালন করবে এবং তার ফলে অনেক দিন বেঁচে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা পুত্র পৌত্রাদিক্রমে আজীবন তাঁর এই সমস্ত নির্দেশ ও বিধি, যা আমি তোমাদের জানালাম, পালন করবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করবে, তাহলে তোমরা দীর্ঘ জীবন লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেন তোমরা এবং তোমাদের উত্তরপুরুষরা যতদিন বাঁচবে ততদিন তোমাদের প্রভু ঈশ্বরকে সম্মান জানাতে পার| তোমরা নিশ্চয়ই তাঁর সমস্ত বিধি এবং আজ্ঞাসমুহ মেনে চলবে, যেগুলো আমি তোমাদের দিলাম| যদি তোমরা এটা করো, তাহলে সেই নতুন দেশে তোমাদের দীর্ঘ জীবন হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তোমার ঈশ্বর সদাপ্রভুকে তুমি ভয় কর, তোমার ছেলে ও তোমার নাতিরা সারাজীবন আমার দেওয়া আদেশ সব পালন কর, এই ভাবে যেন তোমাদের দীর্ঘায়ু হয়।