Deuteronomy 6:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাবী কালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করবে, আমাদের আল্লাহ্ মাবুদ তোমাদেরকে যেসব নির্দেশ, বিধি ও অনুশাসন দিয়েছেন, সেসব কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভবিষ্যতে যখন তোমার ছেলে তোমাকে জিজ্ঞাসা করবে, “আমাদের ঈশ্বর সদাপ্রভু এই যেসব শর্তাবলি, অনুশাসন ও আদেশ তোমাদের দিয়েছেন সেইসবের মানে কী?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাবী কালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করিবে, আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে সকল প্রমাণবাক্য, বিধি ও শাসন দিয়াছেন, সে সকল কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাবী কালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করিবে, আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে সকল প্রমাণবাক্য, বিধি ও শাসন দিয়াছেন, সেই সকল কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ভবিষ্যতে যখন তোমাদের ছেলেরা তোমাদের জিজ্ঞাসা করবে, ‘আমাদের ঈশ্বর সদাপ্রভু এই যে সব সাবধানের কথা, নিয়ম ও নির্দেশ তোমাদের দিয়েছেন সেই সবের মানে কি?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ভবিষ্যতে যখন তোমাদের ছেলেরা তোমাদের জিজ্ঞাসা করবে, ‘আমাদের মাবুদ আল্লাহ্ এই যে সব সাবধানের কথা, নিয়ম ও নির্দেশ তোমাদের দিয়েছেন সেই সবের মানে কি?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তর কালে তোমাদের সন্তান যখন তোমাদের জিজ্ঞাসা করবে: আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে সব বিধি বিধান ও অনুশাসন দিয়েছেন সেগুলির তাৎপর্য কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভবিষ্যতে, তোমার সন্তান জিজ্ঞেস করতে পারে, ‘প্রভু আমাদের ঈশ্বর তোমাদের যে শিক্ষা দিয়েছিলেন সেগুলোর অর্থ কি?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগামী দিনের যখন তোমার ছেলে জিজ্ঞাসা করবে, “আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যে সব সাক্ষ্য, বিধি ও শাসন আদেশ করেছেন, সে সবের অর্থ কি?”