Deuteronomy 6:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আমাদের সাক্ষাতে মাবুদ মিসরে, ফেরাউন ও তাঁর সমস্ত কুলে মহৎ ও ভয়ংকর নানা চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ দেখালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের চোখের সামনে সদাপ্রভু—বড়ো বড়ো ও ভয়ংকর—চিহ্ন ও আশ্চর্য কাজ মিশর এবং ফরৌণ ও তার বাড়ির সকলের উপর করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আমাদের সাক্ষাতে সদাপ্রভু মিসরে, ফরৌণে ও তাঁহার সমস্ত কুলে মহৎ ও ক্লেশদায়ক নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আমাদের সাক্ষাতে সদাপ্রভু মিসরে, ফরৌণে ও তাঁহার সমস্ত কুলে মহৎ ও ক্লেশদায়ক নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাদের চোখের সামনে ফরৌণ ও তাঁর বাড়ীর সকলের উপর এবং মিসর দেশের উপর বড় বড় এবং ভয়ংকর চিহ্ন ও আশ্চর্য কাজ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাদের চোখের সামনে ফেরাউন ও তাঁর বাড়ীর সকলের উপর এবং মিসর দেশের উপর বড় বড় এবং ভয়ংকর অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমাদেরই সামনে মিশরীদের বিরুদ্ধে ও ফারাও এবং তাঁর সকল লোকজনের বিরুদ্ধে পরমাশ্চর্য ও সাঙ্ঘাতিক অলৌকিক শক্তির নির্দশন ও অদ্ভুত লক্ষণ সমূহ প্রদর্শন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের চোখের সামনে প্রভু চিহ্ন এবং আশ্চর্য্যজনক কাজ করেছেন| আমরা তাঁকে মিশরের লোকদের প্রতি, ফরৌণের প্রতি এবং ফরৌণের বাড়ীর লোকদের বিরুদ্ধে এই কাজগুলো করতে দেখেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমাদের সামনে সদাপ্রভু মিশরে, ফরৌণে ও তাঁর সমস্ত বংশে মহৎ ও কষ্টকর নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখালেন