Deuteronomy 6:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি আমাদেরকে সেখান থেকে বের করে আনলেন, যেন আমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয় কসম খেয়েছিলেন, সেই দেশ আমাদেরকে দেবার জন্য সেখানে পৌঁছে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি আমাদের সেখান থেকে বের করে এনেছিলেন যাতে আমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিজ্ঞা করে শপথ করেছিলেন যেন তা দিতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আমাদিগকে তথা হইতে বাহির করিয়া আনিলেন, যেন আমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলেন, সেই দেশ আমাদিগকে দিবার জন্য তথায় পৌঁছাইয়া দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আমাদিগকে তথা হইতে বাহির করিয়া আনিলেন, যেন আমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলেন, সেই দেশ আমাদিগকে দিবার জন্য তথায় পৌঁছাইয়া দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেখান থেকে তিনি আমাদের বের করে এনেছিলেন যাতে আমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার শপথ তিনি করেছিলেন সেই দেশে নিয়ে গিয়ে আমাদের তা দিতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেখান থেকে তিনি আমাদের বের করে এনেছিলেন যাতে আমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার কসম তিনি খেয়েছিলেন সেই দেশে নিয়ে গিয়ে আমাদের তা দিতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সেখান থেকে আমাদের উদ্ধার করে আনলেন এবং আমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে আমাদের নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই অনুসারে সেই দেশ দিতে আমাদের মিশর থেকে নিয়ে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তিনি আমাদেরকে সেখান থেকে বের করে এনেছেন, যেন তিনি আমাদেরকে নিয়ে আসেন, যেন আমাদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেবার জন্য শপথ করেছিলেন।