Deuteronomy 6:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ আমাদেরকে এসব বিধি পালন করতে, আমাদের আল্লাহ্‌ মাবুদকে ভয় করতে হুকুম করলেন, যেন সারা জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি আজকের মত যেন আমাদেরকে জীবিত রাখেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাদের এই সমস্ত অনুশাসন পালন করতে ও আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে আদেশ দিয়েছিলেন, যেন আমাদের উন্নতি হয় এবং বাঁচিয়ে রাখেন, যেমন আজকে আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি অদ্যকার মত যেন আমাদিগকে জীবিত রাখেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি অদ্যকার মত যেন আমাদিগকে জীবিত রাখেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজকের মত যেন সব সময় আমাদের মংগল হয় আর আমরা বেঁচে থাকতে পারি সেইজন্য সদাপ্রভু আমাদের এই সব নিয়ম পালন করতে এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তি করতে আদেশ দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজকের মত যেন সব সময় আমাদের উন্নতি হয় আর আমরা বেঁচে থাকতে পারি সেইজন্য মাবুদ আমাদের এই সব নিয়ম পালন করতে এবং আমাদের মাবুদ আল্লাহ্‌কে ভয় করতে হুকুম দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তিনি আমাদের তাঁর এই সমস্ত বিধি পালন করতে এবং আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করতে আদেশ দিলেন যেন আজীবন আমাদের মঙ্গল হয় আর আজ যেমন তেমনি চিরকাল তিনি আমাদের রক্ষা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই শিক্ষাগুলো মেনে চলার জন্য প্রভু আমাদের আজ্ঞা দিয়েছিলেন| আমরা নিশ্চয়ই আমাদের প্রভু ঈশ্বরকে শ্রদ্ধা করবো| তাহলেই আজ আমরা যেমন আছি ঠিক সেভাবেই প্রভু আমাদের বাঁচিয়ে রাখবেন এবং আমাদের ভালো করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু আমাদেরকে এই সমস্ত বিধি পালন করতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করতে আজ্ঞা করলেন, যেন সারাজীবন আমাদের ভালো হয়, আর তিনি আজকের মত যেন আমাদেরকে জীবন্ত রাখেন।