Deuteronomy 6:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের হুকুম অনুসারে তাঁর সম্মুখে এসব বিধি যত্নপূর্বক পালন করলে আমাদের ধার্মিকতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে, তাঁর আদেশ অনুসারে, যত্নের সঙ্গে এসব বিধান পালন করি তবে সেটিই হবে আমাদের ধার্মিকতা।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাঁহার সম্মুখে এই সমস্ত বিধি যত্নপূর্ব্বক পালন করিলে আমাদের ধার্ম্মিকতা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তাঁহার সম্মুখে এই সমস্ত বিধি যত্নপূর্বক পালন করিলে আমাদের ধার্মিকতা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তাঁর আদেশ মত এই আইন-কানুন মেনে চলবার দিকে মন দিই, তবে সেটাই হবে আমাদের পক্ষে তাঁর ইচ্ছামত চলা।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা যদি আমাদের মাবুদ আল্লাহ্‌র সামনে তাঁর হুকুম মত এই শরীয়ত মেনে চলবার দিকে মন দিই, তবে সেটাই হবে আমাদের পক্ষে তাঁর ইচ্ছামত চলা।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অনুযায়ী যদি তাঁর সাক্ষাতে নিষ্ঠাভরে এই সমস্ত বিধি ব্যবস্থা পালন করি তাহলে তা-ই হবে আমাদের পক্ষে প্রকৃত ধার্মিকতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাদের ঈশ্বর, ঠিক যেভাবে আমাদের আদেশ দিয়েছিলেন আমরা যদি সতর্কভাবে সমস্ত বিধি মেনে চলি, তাহলে তা আমাদের ধার্মিকতা হবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অনুসারে তাঁর সামনে এই সমস্ত বিধি পালন করলে আমাদের ধার্ম্মিকতা হবে।”