Deuteronomy 6:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব হে ইসরাইল, শোন, এসব যত্নপূর্বক পালন করো, তাতে তোমার পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদ তোমাকে যেরকম বলেছেন, সেই অনুসারে দুগ্ধ-মধু-প্রবাহী দেশে তোমার মঙ্গল হবে ও তুমি অতিশয় বৃদ্ধি পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ইস্রায়েল, শোনো, এ সমস্ত যত্নের সঙ্গে মেনে চলো যাতে, তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, সদাপ্রভু যেমন বলেছিলেন তেমনি তোমরা দুধ ও মধু প্রবাহিত সেই দেশে যাওয়ার পরে তোমাদের মঙ্গল হয় আর তোমরা সংখ্যায় বৃদ্ধি পাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব হে ইস্রায়েল, শুন, এ সমস্ত যত্নপূর্ব্বক পালন করিও, তাহাতে তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেরূপ বলিয়াছেন, তদনুসারে দুগ্ধমধুপ্রবাহী দেশে তোমার মঙ্গল হইবে ও তোমরা অতিশয় বর্দ্ধিষ্ণু হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব হে ইস্রায়েল, শুন, এই সমস্ত যত্নপূর্বক পালন করিও, তাহাতে তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেরূপ বলিয়াছেন, তদনুসারে দুগ্ধমধুপ্রবাহী দেশে তোমার মঙ্গল হইবে ও তুমি অতিশয় বর্ধিষ্ণু হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা, তোমরা আমার কথা শোন এবং সতর্ক হয়ে এই সব মেনে চল, যাতে দুধ আর মধুতে ভরা সেই দেশে যাবার পরে তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তোমাদের মংগল হয় আর তোমরা সংখ্যায় অনেক বেড়ে উঠতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা, তোমরা আমার কথা শোন এবং সতর্ক হয়ে এই সব মেনে চল, যাতে দুধ আর মধুতে ভরা সেই দেশে যাবার পরে তোমাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র ওয়াদা অনুসারে তোমাদের উন্নতি হয় আর তোমরা সংখ্যায় অনেক বেড়ে উঠতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েলকুল! শোন, তোমরা এ সবই সযত্নে পালন করবে, তাহলে তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী সুজলা সুফলা প্রাচুর্যময় সেই দেশে তোমাদের মঙ্গল হবে এবং তোমরা অতিশয় বৃদ্ধিলাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা, শোনো এবং এই বিধিগুলো যত্ন সহকারে মেনে চলো; তাহলে তোমাদের মঙ্গল হবে| তোমরা সংখ্যায় বৃদ্ধি পাবে এবং তোমরা সেই দেশটিকে প্রচুর ভালো জিনিসে পরিপূর্ণ অবস্থায় পাবে ঠিক যেভাবে প্রভু, তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব হে ইস্রায়েল, শোনো, এ সব পালন কর, তাতে তোমার পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেমন বলেছেন, সেই অনুসারে দুধ ও মধু প্রবাহী দে শে তোমার ভালো হবে ও তোমরা বহুগুণ বৃদ্ধি পাবে।