Deuteronomy 7:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা তাঁকে হিংসা করে, তাদেরকে সংহার করতে তাদের সাক্ষাতেই তাদেরকে প্রতিফল দেন; তিনি তাঁর বিদ্বেষীর বিষয়ে বিলম্ব করেন না, তার সাক্ষাতেই তাকে প্রতিফল দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা তাঁকে ঘৃণা করে তাদের ধ্বংস করে তিনি তার শোধ দেন; তাঁর ঘৃণাকারীদের শোধ দিতে তিনি দেরি করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহারা তাঁহাকে দ্বেষ করে, তাহাদিগকে সংহার করিতে তাহাদের সাক্ষাতেই তাহাদিগকে প্রতিফল দেন; তিনি তাঁহার বিদ্বেষীর বিষয়ে বিলম্ব করেন না, তাহার সাক্ষাতেই তাহাকে প্রতিফল দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহারা তাঁহাকে দ্বেষ করে, তাহাদিগকে সংহার করিতে তাহাদের সাক্ষাতেই তাহাদিগকে প্রতিফল দেন; তিনি তাঁহার বিদ্বেষীর বিষয়ে বিলম্ব করেন না, তাহার সাক্ষাতেই তাহাকে প্রতিফল দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা তাঁকে ভালবাসে না তাদের ধ্বংস করে তিনি তার শোধ দেন; আর তা করতে তিনি দেরি করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা তাঁকে মহব্বত করে না তাদের ধ্বংস করে তিনি তার শোধ দেন; আর তা করতে তিনি দেরি করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যারা তাঁকে বিদ্বেষ করে, সরাসরি তাদের সংহার করে তিনি তাদের প্রতিফল দেন। যারা তাঁর বিরুদ্ধাচরণ করে তাদের দণ্ড দিতে তিনি বিলম্ব করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তাঁকে যারা ঘৃণা করে, প্রভু সেই সমস্ত লোকদের শাস্তি দেন| তিনি তাদের ধ্বংস করে দেবেন| তাঁকে যারা ঘৃণা করে, সেই সমস্ত লোকদের শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি দেরী করবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যারা তাঁকে ঘৃণা করে, তাদেরকে ধ্বংস করে তাদের সামনে প্রতিশোধ দেন; তিনি তাঁর বিদ্বেষীর ওপরে ক্ষমাশীল হন না, তাঁর সামনেই তাকে প্রতিশোধ দেন।