Deuteronomy 7:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমি আজ তোমাকে যে হুকুম ও যে সকল বিধি ও অনুশাসনের কথা বলি, সেসব যত্ন-পূর্বক পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আজ আমি তোমাদের যেসব আদেশ, অনুশাসন ও বিধান দিচ্ছি তা তোমরা যত্নের সঙ্গে পালন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমি অদ্য তোমাকে যে আজ্ঞা, ও যে সকল বিধি ও ব্যবস্থা বলি, সে সকল যত্নপূর্ব্বক পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমি অদ্য তোমাকে যে আজ্ঞা, ও যে সকল বিধি ও ব্যবস্থা বলি, সেই সকল যত্নপূর্বক পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আজ আমি তোমাদের যে সব আদেশ, নিয়ম ও নির্দেশ দিচ্ছি তা তোমরা যত্নের সংগে পালন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আজ আমি তোমাদের যে সব হুকুম, নিয়ম ও নির্দেশ দিচ্ছি তা তোমরা যত্নের সংগে পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আজ তোমাদের যে সব নির্দেশ, বিধি ও অনুশাসন দিচ্ছি সেগুলি সযত্নে পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং আমি আজ তোমাদের যেগুলো দিলাম, সেই সমস্ত আদেশ, বিধি এবং নিয়ম মেনে চলার ব্যাপারে তোমরা খুবই সতর্ক থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমি আজ তোমাকে যে আদেশ ও যে সব বিধি ও ব্যবস্থা বলি, সে সব পালন করবে।